1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরায় হানি ট্রাপ চক্রের মূল হোতা মেম্বর কাদের- রিমা গ্রেফতার পাইকগাছায় দুর্ঘটনায় আহত ফাতেমাকে হুইল চেয়ার প্রদান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে খেদাপাড়া পল্লীমঙ্গল বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীতে আসাদুজ্জামান মিন্টু মুন্সীগঞ্জে বিনা অপরাধে দিনমজুর শ্রমিককে ভ্রাম্যমান আদালতের ১ মাসের সাজা! তালায় সরকারি টিন বিতরনে পিআইও’র অফিস সহকারীর নগত অর্থ গ্রহন! ধলেশ্বরীতে গোসল করতে নেমে নিখোঁজ কিশোরের ১৯ ঘন্টা পর লাশ উদ্ধার বনদস্যুদের আতঙ্কের মধ্যেই সুন্দরবনে মধু আহরণ মৌসুম শুরু সৈয়দপুর পৌরসভার মাসিক সভায় নাগরিক সেবা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ডিহির গোপিনাথপুরে ভূমি দস্যু ও সন্ত্রাসিদের হাত থেকে বাঁচতে ভুক্তভোগির অভিযোগ পাইকগাছার কপিলমুনিতে জ্বালানি তেল মজুদ, বিশেষ অভিযানে জরিমানা

তালায় সরকারি টিন বিতরনে পিআইও’র অফিস সহকারীর নগত অর্থ গ্রহন!

  • প্রকাশিত : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৬২ বার পঠিত
tala-১৬২২০
Oplus_131072
  • শেখ ইমরান, তালা ::

তালায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস সহকারী মামুনুর রহমান মামুনের বিরুদ্ধে সরকারি টিন বিতরণ কালে উপকারভোগীদের কাছ থেকে টাকা নেওয়ার এর অভিযোগ উঠেছে।

বুধবার (১লা এপ্রিল) সকালে ত্রানসামগ্রী টিন বিতরনের সময়ে ভুক্তভোগী নজরুল ও অভিযুক্ত মামুন। যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়েছে।

ভুক্তভোগী কাজী নজরুল ইসলাম বলেন, আমি খুব গরীব মানুষ, আমার স্ত্রী অসুস্থ, আমি ইউএনওর আছে টিনের আবেদন করি। টিন আসলে পিআইও অফিসের মানুষ আমার কাছে তিন হাজার টাকা চাই,টাকা না দিলে টিন দিবে না বলেও জানান। আমি বাধ্য হয়ে দুই হাজার ৫০০ টাকা দিই রাতে। তারপরের দিন মামুন আমাকে টিন দেয়।

ভুক্তভোগী নজরুল ইসলাম আরও জানান, প্রতি বান টিনে সংস্করণ বাবত তিন হাজার টাকা দেওয়ার কথা। তাই দুই বান টিনে ৬ হাজার টাকা দেওয়ার কথা থাকলেও টাকা দেইনি।

tala-16221

অভিযুক্ত মামুন বলেন, আড়াই হাজার টাকা দিয়েছি লোড আনলোড বিল হিসেবে। টাকা আমি ফেরট দিয়ে দিবো।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, ২৮ জনের মাঝে ৬০ বান টিন বিতরণ করা হয়েছে। টিন বিতরণের কোন টাকা নেওয়ার নিয়ম নেই। যদি টাকা নেওয়ার প্রমান থাকে তাহলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রাহন করা হবে।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা’র মুঠোফোনে কল করলেও তিনি রিসিভ করেননি।

এছাড়া তালা প্রলক্প বাস্তবায়ন কর্মকর্মতা (পিআইও) অফিসের চলমান দূর্ণীতির নিউজ প্রকাশ হয়েছে বিভিন্ন গণমাধ্যমে। বর্তমানে ত্রানসামগ্রী টিন বিতরণে আর-ও অনেকের কাজ থেকে টাকা নেওয়ার উল্লেখ রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর