1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ওসির প্রত্যাহারে আল্টিমেটাম সৈয়দপুরে যমুনা টেলিভিশনের যুগপূর্তি উৎসব পালিত পাইকগাছায় নবগঠিত উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত পাইকগাছায় তাঁতীদল সভাপতির বিরুদ্ধে চিংড়ি ঘের দখলের অভিযোগ পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প.প. কর্মকর্তার কার্যালয়ে রহস্যজনক চুরি ঘুষের ভিডিও ভাইরাল হওয়ায় প্রতিবেদকের বিরুদ্ধে মিথ্যা মামলা অবশেষে কপিলমুনিতে ঈদগাহ নির্মাণের কার্যক্রম শুরু একদিনে ৬টি যুদ্ধবিমান-ড্রোন-ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি আইআরজিসির বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন কয়রায় জামায়াতের রুকন বৈঠক

সৈয়দপুরে যমুনা টেলিভিশনের যুগপূর্তি উৎসব পালিত

  • প্রকাশিত : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ২২ বার পঠিত
saedpur-16250
  • সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

আনন্দমুখর পরিবেশে নীলফামারীর সৈয়দপুরে যমুনা টেলিভিশনের যুগপূর্তি উৎসব পালিত হয়েছে। গতকাল রবিবার (৫ এপ্রিল) দুপুরে সৈয়দপুর প্রেস ক্লাব মিলনায়তনে ওই যুগপূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক আলাপন পত্রিকার প্রকাশ ও সম্পাদক জ্যেষ্ঠ সাংবাদিক আমিনুল হক।

বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. শাহীদ শাহাব ও সৈয়দপুর আদর্শ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান হাবিব।

এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পৌর কমিটির আহবায়ক জাবেদ আত্তারী। এর আগে আগত অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন যমুনা টেলিভিশনের নীলফামারী প্রতিনিধি আমিরুল হক।

অতিথিরা বলেন, যমুনা টিভি সম্প্রচারের শুরু থেকে নাগরিক প্রত্যাশা পূরণ করেছে। এই অল্প সময়ের মধ্যে দেশের প্রথম গণমাধ্যমে পরিণত হয়েছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেই এ জনপ্রিয়তা অর্জন করা সম্ভব হয়েছে। দেশের উন্নয়ন অগ্রযাত্রায় যমুনা টিভি আগামীতে আরও বলিষ্ঠ ভূমিকা পালন করবে এমন প্রত্যাশা সবার।

এ সময় দৈনিক ইত্তেফাকের উপজেলা সংবাদদাতা মো. আমিরুজ্জামান, দৈনিক সংবাদ প্রতিনিধি কাজী জাহিদ, দৈনিক প্রথম আলোর প্রতিনিধি এম আর আলম ঝন্টু, দৈনিক ইনকিলাব উপজেলা সংবাদদাতা নজির হোসেন নজু, আমাদের সময়ের প্রতিনিধি গোপাল চন্দ্র রায়, দৈনিক কালের কন্ঠ ও করতোয়া প্রতিনিধি তোফাজ্জল হোসেন লুতু, মানবজমিনের উপজেলা প্রতিনিধি এম এ করিম, আমার দেশ প্রতিনিধি শাহাবাজ উদ্দিন সবুজ, দৈনিক খবরের কাগজ প্রতিনিধি মোমেন আজাদ, দৈনিক নীলফামারী বার্তা প্রতিনিধি ওমর ফারুক, দৈনিক যুগান্তরের প্রতিনিধি জহুরুল ইসলাম খোকন, বাংলাদেশ বেতার প্রতিনিধি সাব্বির আহম্মেদ সাবের, নাগরিক টিভি সাদিকুল ইসলাম, আমার সংবাদের প্রতিনিধি এম আর আলী টুটুল, সিসি নিউজ প্রতিনিধি আমির খান ও একরামুল হক বিজয়, বন্ধন শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক কবি রইজ উদ্দিন রকি প্রমূখ উপস্থিত ছিলেন।

পরে যমুনা টেলিভিশনের দ্বিতীয় যুগে পদার্পণ উপলক্ষে সকলকে সাথে নিয়ে কেক কাটেন প্রধান অতিথি সাংবাদিক আমিনুল হক।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর