1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রাজগঞ্জে “আশার চাকা”র উদ্যোগে অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পাইকগাছায় ৫ তলা বিশিষ্ট উপজেলা কমপ্লেক্স ভবনের নির্মাণ কাজ শেষ হয়নি ৭ বছরেও মনিরামপুর পৌরসভা নির্বাচন: মেয়র হিসাবে আসাদুজ্জামান মিন্টুকে দেখতে চায় পৌরবাসি মুন্সীগঞ্জের বজ্রযোগিনী জয় কালী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও নবীন বরণ  সাতক্ষীরার আশাশুনিতে পাউবো’র বেড়িবাঁধে ভাঙন, মেরামতে কাজ চলছে সুন্দরবনে দস্যু দমনে বন বিভাগের অভিযানে ৩ টি দেশীয় বন্দুকসহ ৪ রাউন্ড গুলি উদ্ধার স্বজনদের ফেলে যাওয়া সেই অজ্ঞাত বৃদ্ধ এখন হাসপাতালে লেবাননে যুদ্ধবিরতি ও জব্দকৃত সম্পদ ছাড়া না পর্যন্ত আলোচনা নয়- ইরানের স্পিকার পাকিস্তানে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল ইরানে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৮ লক্ষ কোটি টাকা

রাজগঞ্জে “আশার চাকা”র উদ্যোগে অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

  • প্রকাশিত : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৩১ বার পঠিত
moniramur-16297
  • উত্তম চক্রবর্তী, যশোর জেলা প্রতিনিধি।।

যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জের জোঁকা কমলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “আশার চাকা” সংস্থার উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝাঁপা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আমিরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান সমন্বয়ক সোহেল হোসেন।

সহকারী সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন মেহেদী হাসান। অর্থ ও হিসাব দায়িত্বে ছিলেন রাকিবুল হাসান শিমুল এবং ভেন্যু ও লজিস্টিকস দায়িত্বে ছিলেন জুবায়ের আহমেদ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হুইলচেয়ার বিতরণ সমন্বয়ক সাব্বির আহমেদ রিয়াদ। এছাড়া সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মাসুদ রানা ও মহিদুল ইসলাম।

অনুষ্ঠানে “আশার চাকা” সংস্থার পক্ষ থেকে ১১ জন অসহায় প্রতিবন্ধীর মাঝে বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ করা হয়।

উপকারভোগীদের মধ্যে ছিলেন ষোলখাদা গ্রামের দাসপাড়ার স্মৃতি দাশ ও অসিম দাশ, হানুয়ার গ্রামের হামেত্তো আলী, ঝাঁপা গ্রামের শওকত আলী, মালঞ্চ বিবি, মমতাজ বেগম, আবুদ শাহারিয়ার, চন্ডিপুর গ্রামের জিসান হোসেন, মল্লিকপুর গ্রামের ডলি খাতুন, খালিয়া দক্ষিণপাড়ার ইকবাল হোসেন এবং কোমলপুর গ্রামের শামসুরনাহার।

বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব। “আশার চাকা”র এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় এবং মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত।

অনুষ্ঠান শেষে উপকারভোগীরা এমন সহায়তা পেয়ে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর