- কয়রা(খুলনা)প্রতিনিধি ::
কয়রা উপজেলার ঐতিহ্যবাহি বিদ্যাপিঠ কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ে নানা কর্মসুচীর মধ্যে দিয়ে বাঙ্গালীর প্রানের উৎসব বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৭ টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেন্দ্রনাথ রায়ের নেতৃত্ব এক বনার্ঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয় ।
প্রত্যন্ত জনপদে এ ধরনের নববর্ষের শোভাযাত্রাটি মানুষের মন কেড়ে নেয়। এতে গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্যর বিভিন্ন কার্যক্রম প্রদর্শন করা হয়। এ ছাড়া দিন ব্যাপী বিদ্যালয়ের মাঠে ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা, কাচিটানা, হাড়িভাঙ্গা, গ্রামীন খেলাধুলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পরে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত ঘটে। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।