1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১১৫০ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ৩৭১ সুন্দরবনে ১৫ শ ফুট হরিণ ধরার ফাঁদ উদ্ধার সুন্দরবনের হরিণ লোকালয়ে উদ্ধারের পর বনেই অবমুক্ত সাতক্ষীরার সুন্দরবন টেক্সটাইল মিলের ইনচার্জ শফিউল বাসারের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ! কয়রার কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ে বাংলা নববর্ষ উদযাপন সাতক্ষীরায় রঙধনু কর্পোরেশন লি: এর পক্ষে ৫০ শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান মাদীনা ওভারসীজের হজ্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কয়রায় নৌ-বাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান সৈয়দপুরে ভ্রাম্যমাণ আদালতে তিন মাদকসেবীর কারাদণ্ড মিথ্যা অভিযোগ দিয়ে কয়রার মৎস্য ব্যবসায়ীদের হয়রানীর অভিযোগ

সুন্দরবনের হরিণ লোকালয়ে উদ্ধারের পর বনেই অবমুক্ত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৬৮ বার পঠিত
koyra-dipto-16334
  • কয়রা (খুলনা) প্রতিনিধি ::

সুন্দরবন হতে একটি মায়াবী হরিণ সুতারখালী নদী পার হয়ে কালাবগী লোকালয়ে চলে আসে। এলাকাবাসী দেখতে পেয়ে বন বিভাগকে জানালে তাৎক্ষণিক হরিণটি উদ্ধার করে তা আবার ঐ বনেই অবমুক্ত করা হয়েছে।

জানা গেছে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ৮ টার দিকে সুন্দরবন হতে একটি হরিণ কালাবগী এলাকায় চলে আসে।

বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ শরিফুল ইসলাম সেখানে উপস্থিত হয়ে এলাকাবাসীর সহয়তায় হরিণটি উদ্ধার করে। পরবর্তিতে স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের উপস্থিতিতে হড্ডা টহল ফাঁড়ির পাশ্ববর্তী এলাকার বনে অবমুক্ত করা হয়েছে ঐ হরিণটি।

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও খুলনা রেঞ্জ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম বলেন, বিষয়টি জানার সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হয়ে হরিণটি উদ্ধার করা হয়। উদ্ধারের পর তাকে সুস্থ করেই বনে অবমুক্ত করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন নলিয়ান স্টেশন কর্মকর্তা ডেপুটি রেঞ্জার মোবারক হোসেন, হড্ডা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বিল্লাল হোসেন, কালাবগী গ্রামের আঃ মান্নান, রহিম সরদার সহ বন বিভাগের সদস্যরা।

অন্যদিকে গত বুধবার সকাল ১০ টার দিকে নলিয়ান স্টেশন কর্মকর্তা মোবারক হোসেন ফুট প্রেট্রোলিং হাড্ডরা খাল এলাকা হতে ফাঁদে আটকে থাকা অবস্থায় একটি হরিণ উদ্ধার করে। পরে প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থ করেই বনে ছেড়ে দেওয়া হয়েছে।

এ ছাড়া ঐ অভিযানে পাটাকাটা এলাকা হতে ২০ টি হরিণ ধরার সিটি ফাঁদ উদ্ধার করা হয়। সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকতা এজেডএম হাছানুর রহমান বলেন, বন বিভাগের এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর