1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১১৫০ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ৩৭১ সুন্দরবনে ১৫ শ ফুট হরিণ ধরার ফাঁদ উদ্ধার সুন্দরবনের হরিণ লোকালয়ে উদ্ধারের পর বনেই অবমুক্ত সাতক্ষীরার সুন্দরবন টেক্সটাইল মিলের ইনচার্জ শফিউল বাসারের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ! কয়রার কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ে বাংলা নববর্ষ উদযাপন সাতক্ষীরায় রঙধনু কর্পোরেশন লি: এর পক্ষে ৫০ শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান মাদীনা ওভারসীজের হজ্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কয়রায় নৌ-বাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান সৈয়দপুরে ভ্রাম্যমাণ আদালতে তিন মাদকসেবীর কারাদণ্ড মিথ্যা অভিযোগ দিয়ে কয়রার মৎস্য ব্যবসায়ীদের হয়রানীর অভিযোগ

সুন্দরবনে ১৫ শ ফুট হরিণ ধরার ফাঁদ উদ্ধার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৪৯ বার পঠিত
koyra-16335
  • কয়রা (খুলনা) প্রতিনিধি ::

সুন্দরবন খুলনা রেঞ্জের কালাবগী স্টেশনের অধিনস্থ শিবসা বন টহল ফাঁড়ির চরের খাল এলাকায় অভিযান চালিয়ে ১৫ শ ফুট হরিণ ধরার মালাফাঁদ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার বিকাল ৫ টার দিকে বন বিভাগ অভিযান চালিয়ে এই হরিণ ধরার ফাঁদ উদ্ধার করে।

অভিযান পরিচালনা করেন খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ শরিফুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন কালাবগী স্টেশন কর্মকর্তা ডেপুটি রেঞ্জার আঃ ছালাম, হড্ডা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ বন বিভাগের স্টাফরা।

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষণ এসিএফ মোঃ শরিফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একদল দুষ্কৃতকারী হরিণ শিকারীররা ঐ স্থানে ফাঁদ দিয়ে হরিণ শিকারের প্রস্ততি নিচ্ছিল। এমন সময় অভিযান পরিচালনা করা হয়। তবে বন বিভাগের অভিযানের বিষয়টি জানতে পেরে হরিণ শিকারীরা গহীন বনে পালিয়ে যেতে সক্ষম হয়। এ সময় ঘটনাস্থল থেকে ১৫ ফুট হরিণ ধরার মালা ফাঁদ উদ্ধার করা হয়।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন্যপ্রানী আইনে ব্যবস্থা গ্রহন করা হয়েছে। তবে এর সাথে জড়িত ব্যাক্তিদের আটক করতে বন বিভাগের অভিযান অব্যাহত রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর