1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ০৬ মে ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডুমুরিয়ায় সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্বোধন পাইকগাছায় জব্দকৃত বিপুল পরিমাণ পারশের পোনা নদীতে অবমুক্ত চিরকুমারী মিনু সাহার পালিত গরু রাজা মানিক গোয়াল ভেঙে বের করতে হবে হাম-রুবেলা ক্যাম্পেইন পালন উপলক্ষ্যে জেলা পর্যায়ের সমন্বয় সভা পাইকগাছায় ব্র্যাক ডেইরির উদ্যোগে “নারী খামারীদের দক্ষতা উন্নয়ন ও ক্ষমতায়নে আধুনিক ডেইরি ব্যবস্থাপনা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা আলোচিত নেছার হত্যা মামলায় ‎২ আসামির যাবজ্জীবন সাতক্ষীরায় দুধের ক্রিম উঠিয়ে পাম তেলের মিশ্রণে ফের প্রক্রিয়াজাত, ৬ মাসের কারাদন্ড সৈয়দপুর পৌরসভায় উন্নয়ন বিষয়ক দুই দিনের কর্মশালা শেষ ডুমুরিয়ায় বিভিন্ন নদ নদী খালজুড়ে কচুরিপানা, ভোগান্তিতে মৎস্যজীবী‌ ও কৃষক পাইকগাছায় কৃষি উন্নয়নে লো লিফট পাম্প স্থাপন

পাইকগাছায় জব্দকৃত বিপুল পরিমাণ পারশের পোনা নদীতে অবমুক্ত

  • প্রকাশিত : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৫৮ বার পঠিত
paikgacha-pona-16487
  • নিজস্ব প্রতিনিধি ::

খুলনার পাইকগাছায় অবৈধভাবে আহরণের পর সরবরাহের সময় বিপুল পরিমাণ পারশে পোনা জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত পোনা নদীতে অবমুক্ত করা হয়।

মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষনে মৎস্য আইন বাস্তবায়নের লক্ষ্যে মৎস্য দপ্তর ও নৌ পুলিশ ৬ মে বুধবার দুপুরে উপজেলার শিববাটী ব্রীজ সংলগ্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করেন।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার নেতৃত্বে বিশেষ এ অভিযানে সরবরাহের সময় সুন্দরবন ও এর আশপাশ এলাকার নদ-নদী থেকে সংগ্রহ করা বিপুল পরিমাণ পারশে পোনা জব্দ করা হয়। পরে জব্দকৃত পোনা শিবসা নদীতে অবমুক্ত করা হয়। এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ রবিউল ইসলাম ও ক্ষেত্র সহকারী রণধীর সরকার।

উল্লেখ্য, সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে এলাকার কতিপয় মানুষ সুন্দরবন এবং সুন্দরবন সংলগ্ন নদ-নদী থেকে পারশেসহ বিভিন্ন প্রজাতির পোনা আহরণ করে এলাকার মৎস্য চাষি এবং চিংড়ি ঘেরে সরবরাহ করে থাকে।

ইতোমধ্যে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট লোনাপানি কেন্দ্রের বিজ্ঞানীরা পারশে মাছের কৃত্রিম উপায়ে পোনা উৎপাদন প্রযুক্তি উদ্ভাবন করলে ও বাণিজ্যিক ভাবে গড়ে ওঠেনি হ্যাচারি কিংবা ব্যক্তি পর্যায়ের কোন প্রতিষ্ঠান। যার ফলে এলাকার হাজার হাজার ঘের ব্যবসায়ীরা পারশে মাছের পোনার জন্য এখনো প্রাকৃতিক উৎসের উপর নির্ভর করতে হয়। এলাকায় প্রচুর পারশে পোনার চাহিদা থাকায় বাগদা এবং গলদা চিংড়ির মতো বাণিজ্যিক ভাবে হ্যাচারিতে পারশে পোনা উৎপাদন জরুরি।

এ ক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে অনেক উদ্দোক্তা এগিয়ে আসতো বলে মনে করছেন উপকূলীয় এলাকার চিংড়ী চাষিরা।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর