1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় হাসানকে পিটিয়ে হত্যা: নেপথ্যের কারণ খুঁজছে পুলিশ, আটক ১ ডুমুরিয়ায় মাগুরখালীতে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত: পুরুস্কার বিতরণ ও র‍্যালি সাংবাদিক রহিম রানার চিকিৎসায় সহায়তার আবেদন সকলের কাছে কয়রায় প্রতিবন্ধীত্ব ও জেন্ডার অন্তর্ভুক্তিমূলক জনগোষ্ঠীর ঝুঁকি হ্রাসে কর্মশালা ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের ইসরায়েলের রাসায়নিক প্ল্যান্টে বিপ্লবী গার্ডের হামলা ইরানের হামলা, জরুরি বৈঠক ডাকলেন নেতানিয়াহু ঠাকুরগাঁওয়ের শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিয়েছে বিএসএফ ডুমুরিয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ সাতক্ষীরা পৌরসভা নির্বাচনকে ঘিরে নতুন সমীকরণ, আলোচনায় ব্যবসায়ী নেতা নাসিম ফারুক খান মিঠু

সৈয়দপুরে ঝড়ে ক্ষতিগ্রস্থ ২০ পরিবার ও ৪ টি প্রতিষ্ঠানে ঢেউটিন, অর্থ ও খাদ্য বিতরণ

  • প্রকাশিত : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৭৩ বার পঠিত
saedpur-16625
  • সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ::

সৈয়দপুর উপজেলায় সাম্প্রতিক ঝড় ও শিলাবৃষ্টির কবলে পড়ে ক্ষতিগ্রস্থ ২০ টি অসহায় পরিবার ও ৪ টি প্রতিষ্ঠানের মাঝে ৩৩ বান্ডিল নতুন ঢেউটিন, নগদ ৯৯ হাজার টাকা ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

সোমবার (২৫ মে) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ক্ষতিগ্রস্থদের মাঝে ওইসব ত্রাণসামগ্রী বিতরণ করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে পাওয়া এসব উপকরণের মধ্যে ২০ পরিবারের মাঝে ২৮ বান্ডিল এবং দুইটি ধর্মীয় প্রতিষ্ঠানে ৫ বান্ডিল ঢেউটিন প্রদান করা হয়। একইসাথে ঘর মেরামত বাবদ প্রত্যেক বান্ডিল ঢেউটিন প্রতি নগদ তিন হাজার করে মোট ৯৯ হাজার টাকা ক্ষতিগ্রস্থদের হাতে তুলে দেন ইউএনও ফারাহ ফাতেহা তাকমিলা।

এছাড়া তাদের প্রত্যেককে দেওয়া হয় শুকনো খাবারের প্যাকেট।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তরের সুত্র জানায়, সম্প্রতি ঝড় ও শিলাবৃষ্টিতে কামারপুকুর ইউনিয়নে একটি, কাশিরাম বেলপুকুর ইউনিয়নে একটি, বাঙালিপুর ইউনিয়নে ১৫ টি পরিবার,একটি মসজিদ ও একটি মাদরাসা ও পৌর এলাকায় তিনটি পরিবার ক্ষতিগ্রস্থ হয়। পরবর্তীতে তাদের তালিকা প্রণয়নের পর ওইসব ঢেউটিন ও নগদ অর্থ এবং শুকনো খাবার দেওয়া হয়।
ত্রাণসামগ্রী বিতরণকালে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল মাবুদ সহ উপজেলা প্রশাসনের অন্যান্যরা।

জানতে চাইলে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, মানবিক সহায়তার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ওইসব ত্রাণসামগ্রী দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর