1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী টঙ্গিবাড়ীতে মালদ্বীপের রাষ্ট্রদূতের সঙ্গে শিক্ষার্থীদের মতবিনিময় ও সোনারং জোড়া মঠ পরিদর্শন সীমান্ত থেকে দুটি ফাইটার মোরগসহ ভারতীয় মালামাল জব্দ দেবহাটায় ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত বৈধ জেলেরা ঘরে, আড়ালে বিষের কারবার–সুন্দরবনে পাস বন্ধের সুযোগ নিচ্ছে কারা? জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও দুর্যোগে ক্ষয়ক্ষতিরোধে বৃক্ষরোপণের আহবান মনিরুল হাসান বাপ্পি’র সাতক্ষীরার দেবহাটার কৃতি সন্তান ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত তালায় বজ্রপাতে কৃষকের মৃত্যু আল্লাহ যেন আমাকে সুস্থ করেন, কাজে ফেরার শক্তি দেন : ইলিয়াস কাঞ্চন সাকিবের আর দেশে ফেরার কোনো সুযোগ নেই: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পল্লবীতে বিএনপি নেতাকে গুলি, পথচারী নারীসহ আহত ২

  • প্রকাশিত : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৪১ বার পঠিত
dhaka-17212
  • দীপ্ত নিউজ ডেস্ক ::

রাজধানীর পল্লবীতে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে বিএনপির এক নেতা ও এক পথচারী নারী আহত হয়েছেন। গুরুতর আহত বিএনপি নেতা মো. আলমগীরকে (৫৫) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে পল্লবী থানাধীন মিরপুর-১১ নম্বরের রোড নম্বর-২, ব্লক-বি এলাকার একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

আহত আলমগীর পেশায় মাছ ব্যবসায়ী। তিনি ঢাকার নবাবগঞ্জ থানা বিএনপির মূল দলের সদস্য বলে জানা গেছে। তার বাবার নাম আব্দুর রাজ্জাক। তিনি মিরপুর-১, ব্লক-বির ৩ নম্বর রোডের ১৭ নম্বর বাসার বাসিন্দা।

আহত আলমগীরকে হাসপাতালে নিয়ে আসা তার চাচা আশিক জানান, বিকেল সাড়ে ৫টার দিকে মিরপুর-১১ নম্বরের রোড-২ এলাকার একটি চায়ের দোকানের সামনে বসে ছিলেন আলমগীর। এ সময় স্থানীয় যুবলীগ নেতা রুবেল ও বাপ্পাসহ চারজন একটি প্রাইভেটকারে করে এসে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যান।

তিনি বলেন, গুলিতে আলমগীরের মাথার ডান পাশে, পেটের ডান পাশে ও ডান পাছায় আঘাত লাগে। খবর পেয়ে তাকে প্রথমে স্থানীয় ইসলামী হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

এদিকে, একই ঘটনায় রাস্তা পার হওয়ার সময় এক নারীও গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আহত ওই নারীকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে পাঠানো হয়েছে।

পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বশীর বিষয়টি নিশ্চিত করে জানান, ওই এলাকায় দুর্বৃত্তরা তিন রাউন্ড গুলি ছুড়েছে। এতে আলমগীরসহ একজন নারী আহত হয়েছেন।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, গুলিবিদ্ধ এক ব্যক্তি ঢামেক হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর