1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বৃক্ষরোপণ ও বন সংরক্ষণে জাতীয় পুরস্কার, বন বিভাগ ক্যাটাগরিতে ২য় সাতক্ষীরার মারুফ বিল্লাহ সৈয়দপুরে ২১টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে  জিপিএ-৫ পেয়েছে ৫১৪ জন এসএসসিতে সাতক্ষীরায় ৪ শিক্ষা প্রতিষ্ঠানে পাস করেনি ১ জনও,অনুসন্ধান পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা শিক্ষা অফিসের! কয়রার শাহানা ফেরদৌসীর এসএসসিতে গোল্ডেন এ প্লাস, ডাক্তার হয়ে অসহায় মানুষের চিকিৎসা করার তার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণে অভিযুক্ত পলাশ মণ্ডল গ্রেফতার! অগ্রনী ব্যাংক বাঁকা বাজার শাখায় কিউআর কোড রোড শো অনুষ্ঠিত মুন্সিগঞ্জে চাঁদাবাজির অভিযোগ তুলে খবর প্রকাশের বিষয়টি ‘অপপ্রচার’ দাবি বিএনপি নেতার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জলাবদ্ধতা নিরসনে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা ও টিআরএম বাস্তবায়নের তাগিদ প্রধানমন্ত্রীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ অনুষ্ঠিত মুন্সীগঞ্জে ৭০ পিস ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার

সৈয়দপুরে ২১টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে  জিপিএ-৫ পেয়েছে ৫১৪ জন

  • প্রকাশিত : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১৯ বার পঠিত
সৈয়দপুর প্রতিনিধি:


এসএসসি পরীক্ষার ঘোষিত ফলাফলে নীলফামারীর সৈয়দপুর উপজেলার ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ২১টি থেকে ৫১৪ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৫০১ জন, ব্যবসায় শিক্ষা বিভাগে ৯ জন এবং মানবিক বিভাগের ৪জন পরীক্ষার্থী রয়েছে। গত বছর উপজেলার ২৩টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছিল ৫৪৩জন। গত বছরের চেয়ে এবারে জিপিএ-৫ কম পেয়েছে ২৯জন। আর গত বছর (২০২৫ সাল) উপজেলার দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা শতভাগ পাসের সাফল্য দেখালেও এবারে উপজেলার কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শতভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি।
সোমবার শিক্ষাবোর্ড থেকে এসএসসি পরীক্ষার ঘোষিত ফলাফলে সৈয়দপুর উপজেলায় জিপিএ – ৫ প্রাপ্তির দিক থেকে শীর্ষে রয়েছে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। অভিজাত এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২১৮ জন। তারা সকলেই বিজ্ঞান বিভাগের। গেল বছরেও এসএসসি পরীক্ষার ফলাফলে প্রতিষ্ঠানটি জিপিএ-৫ প্রাপ্তিতে উপজেলায় শীর্ষে ছিল।
৩৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১০১জন জিপিএ-৫ পেয়ে উপজেলায় দ্বিতীয় অবস্থান রয়েছে সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজ। এ শিক্ষা প্রতিষ্ঠানটির জিপিএ-৫ প্রাপ্ত পরীক্ষার্থীদের মধ্যে রয়েছে বিজ্ঞানের ৯৪ জন, ব্যবসায় শিক্ষা বিভাগের ৬ জন এবং মানবিক বিভাগের একজন।
সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের মাধ্যমিক শাখা উপজেলায় জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে তৃতীয় অবস্থান রয়েছে। এ প্রতিষ্ঠান থেকে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের ১০১ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ – ৫ পেয়েছে ৫২জন। ১৭৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৩ জন জিপিএ-৫ পেয়ে সৈয়দপুর উপজেলা চতুর্থ অবস্থানে রয়েছে আল-ফারুক একাডেমি।  এ শিক্ষা প্রতিষ্ঠানটি থেকে জিপিএ-৫ পেয়েছে বিজ্ঞান বিভাগের ৩০ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগের তিনজন।
জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে উপজেলায় পঞ্চম অবস্থানে থাকা সৈয়দপুর সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ থেকে ১০৮ জন পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগের জিপিএ-৫ ২৪ জন পেয়েছে। এছাড়াও তুলশীরাম সরকারি বালিকা বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ১৮জন, সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ১২ জন, মানবিক বিভাগের তিনজনসহ মোট ১৫জন, সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের  বিজ্ঞান বিভাগের ৯ জন জিপিএ -৫ পেয়েছে। বিজ্ঞান বিভাগ থেকে ৫ জন করে জিপিএ -৫ পেয়েছে সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়, বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয়, বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের (সৈয়দপুর মডেল উচ্চ বিদ্যালয়) পরীক্ষার্থীরা।
সৈয়দপুর পাইলট বালিকা বিদ্যালয় ও কলেজ, সৈয়দপুর মুসলিম উচ্চ বিদ্যালয়, শ্বাষকান্দর ব্যাঙ্গমারী মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে ৪ জন করে পরীক্ষার্থী, হাজারীহাট স্কুল এন্ড কলেজ, কয়ানিজপাড়া উচ্চ বিদ্যালয়, লক্ষণপুর স্কুল এন্ড কলেজ, খালিশা বেলপুকুর স্কুল এন্ড কলেজ ও শেরে বাংলা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে তিনজন করে পরীক্ষার্থী এবং বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয় ও কামারপুকুর  উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে একজন করে পরীক্ষার্থী পেয়েছে জিপিএ-৫।
উল্লেখ্য, গতবছর কয়া গোলাহাট স্কুল এন্ড কলেজ  এবং রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষার্থীরা জিপিএ- ৫ পেলেও এবার প্রতিষ্ঠান দুটি থেকে কেউ জিপিএ -৫ পায়নি।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর