1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পরমাণু হামলার মুখোমুখি হলে করণীয় কী? ইরানি টিভিতে ৫টি জরুরি নির্দেশনা যুক্তরাষ্ট্রের আরও দুটি ড্রোন ভূপাতিত করল ইরান দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ ডুমুরিয়ায় জলদস্যু আব্দুর রহমানের বাড়িতে অভিযান, পরিত্যক্ত পাইপগান উদ্ধার কয়রায় সামসের সিড প্রকল্পের ইউনিয়ন পর্যায়ে এ্যাডভোকেসী সভা প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কয়রায় বিএনপির প্রস্ততি সভা নতুন করে ইরানে দফায় দফায় হামলা শুরু যুক্তরাষ্ট্রের পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার আশাশুনিতে সার ডিলার নিয়োগে নীতিমালা লঙ্ঘনের অভিযোগ খুলনায় প্রধানমন্ত্রীর আগমন, পাইকগাছায় বিএনপির প্রস্তুতি সভা

যুক্তরাষ্ট্রের আরও দুটি ড্রোন ভূপাতিত করল ইরান

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ১৮ বার পঠিত
dron-17860
  • আন্তর্জাতিক ডেস্ক ::

ইরানের দক্ষিণাঞ্চলে আরও দুটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। মঙ্গলবার হরমোজগান প্রদেশের বন্দর খামিরের আকাশে ড্রোন দুটি ভূপাতিত করা হয়।

আইআরজিসির হরমোজগান প্রদেশের ইউনিটের এক বিবৃতিতে বলা হয়, ইরানের সমন্বিত আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের আওতায় থাকা আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলো ড্রোন দুটি ধ্বংস করেছে।

ইরানের আকাশসীমা ও জলসীমায় মার্কিন ড্রোন-সংক্রান্ত একাধিক ঘটনার ধারাবাহিকতায় সর্বশেষ এ ঘটনা ঘটল।

এর আগে, সোমবার রাতে আইআরজিসি জানায়, তাদের বাহিনী কেশম দ্বীপের দক্ষিণে দুটি মার্কিন এমকিউএম-১৭০ গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে। আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের পরিচালিত অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার ব্যবস্থা ব্যবহার করে ড্রোন দুটি নামানো হয়। বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের মার্কিন ড্রোন আটকের সংখ্যা এখন চারটিতে দাঁড়িয়েছে।

এ ছাড়া, হরমুজ প্রণালীর পূর্বাঞ্চলে একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন শনাক্ত করে ধ্বংস করার কথাও জানিয়েছে আইআরজিসি। এ নিয়ে ইরানের দাবি অনুযায়ী, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত হওয়া এমকিউ-৯ ড্রোনের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫টিতে।

তথ্যসূত্র: তাসনিম নিউজ

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর