1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সৈয়দপুর ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কাজের শুভ উদ্বোধন ডুমুরিয়ায় নারী ও শিশু নির্যাতন রোধ এবং বাল্য বিবাহ প্রতিরোধে উঠান বৈঠক দীর্ঘ ৮ মাস পর কয়রার অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ৩ আর্থিকভাবে স্বাবলম্বী করতে টঙ্গিবাড়ীতে ৩১ পরিবারের মাঝে গরু বিতরণ তালায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের পর মুক্তিপণ দাবির ঘটনায় কনস্টেবলসহ ২ব্যক্তি আটক কপিলমুনিতে ২৫৫ পিছ ইয়াবাসহ নারী কারবারী আটক পাইকগাছায় নিষিদ্ধ আওয়ামী লীগের ৫ নেতা আটক আশাশুনি উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত কয়রায় সিএসও সদস্যদের নিয়মিত সভা বিশ্বমঞ্চে কপ-৩১ উপকূলে অস্তিত্বের লড়াই জলবায়ু ন্যায্যতার দাবিতে কয়রায় মানববন্ধন

আশাশুনি উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

  • প্রকাশিত : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৭৪ বার পঠিত
manobbondhon-17958
  • আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি ::

সাতক্ষীরার উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ন্যায়বিচার এবং অধিকার সুরক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

৩১ তম বিশ্ব জলবায়ু সম্মেলন কে সামনে রেখে রোববার ( ১৫ নভেম্বর) সকালে উপজেলার খোলপেটুয়া নদীর ভাঙ্গনকূলে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর সহযোগিতায় উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। ”

একটাই পৃথিবী একটাই প্রাণ, জলবায়ু ন্যায্যতায় গাই জয়গান ” প্রকৃতি বাঁচলে বাঁচবে প্রাণ, জলবায়ু ন্যায্যতায় হোক সমাধান ” কার্বন দূষণ রোধ করি, জলবায়ু ন্যায্যতা হোক সর্বোপরি ” ক্ষতিপূরণ নয় শুধু দয়া দান, জলবায়ু ন্যায্যতায় আমাদের সম্মান ” সবুজ পৃথিবী সবার অধিকার, মানবো না আর জলবায়ু অবিচার ” সহ জলবায়ু ন্যায্যতা সংক্রান্ত বিভিন্ন প্লা কার্ড ও খালি কলস নিয়ে এলাকার শত শত নারী পুরুষ মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে দেশের উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ন্যায়বিচার এবং অধিকার সুরক্ষার দাবি জানান।

উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি সাংবাদিক ইসমাঈল হোসেন লিংকন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন, আনুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রুহুল কুদ্দুস, বিছট নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃআবু দাউদ আলী, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি জিএম মুজিবুর রহমান, বিছট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছাঃ তহমিনা বেগম, কনটেন্ট ক্রিয়েশন এ্যান্ড কমিউনিকেশন অফিসার নেলসন মন্ডল, এফ,এফ তৃষ্ণা দত্ত, সুমিত্রা মল্লিকা সহ অনেকে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর প্রোজেক্ট অফিসার এস,এম আফজাল হোসেন।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর