- নিজস্ব প্রতিবেদক::
পাইকগাছার কপিলমুনি ফাঁড়ি পুলিশের বিশেষ অভিযানে উপজেলার নাছিরপুর থেকে ২৫৫ পিচ ইয়াবাসহ নিলুফার ইয়াসমিন (৩৮) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো: হাসানুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ রবিবার (১৫ নভেম্বর) রাত আনুমানিক সোয়া ১০ টার দিকে নাছিরপুরস্থ মো: আনারুল ইসলাম কালুর বাড়িতে অভিযান চালায়।
এসময় পুলিশ তার বাড়ির বিভিন্ন স্থানে ব্যাপক তল্লাশি চালিয়ে কিছু ইয়াবা উদ্ধার করে। এসময় আনারুল বাড়িতে না থাকায় তার স্ত্রী নিলুফার ইয়াসমিনকে আটকের পর জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যমতে সর্বমোট ২৫৫ পিছ ইয়াবা উদ্ধার করে।
এব্যাপারে ইন্সপেক্টর মো. হাসানুজ্জামান জানান, মাদকদ্রব্য নির্মুলসহ সব ধরনের অপরাধ দমনে এ অভিযান অব্যাহত থাকবে।