1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় ব্র্যাক ডেইরির উদ্যোগে “নারী খামারীদের দক্ষতা উন্নয়ন ও ক্ষমতায়নে আধুনিক ডেইরি ব্যবস্থাপনা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা আলোচিত নেছার হত্যা মামলায় ‎২ আসামির যাবজ্জীবন সাতক্ষীরায় দুধের ক্রিম উঠিয়ে পাম তেলের মিশ্রণে ফের প্রক্রিয়াজাত, ৬ মাসের কারাদন্ড সৈয়দপুর পৌরসভায় উন্নয়ন বিষয়ক দুই দিনের কর্মশালা শেষ ডুমুরিয়ায় বিভিন্ন নদ নদী খালজুড়ে কচুরিপানা, ভোগান্তিতে মৎস্যজীবী‌ ও কৃষক পাইকগাছায় কৃষি উন্নয়নে লো লিফট পাম্প স্থাপন পাইকগাছায় খাল খনন কার্যক্রমে প্রশাসনের মনিটরিং রাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে চিকিৎসাধীন রাজমিস্ত্রীর মৃত্যু ঝাঁপায় আওয়ামী লীগ নেতা ও শিক্ষাবিদ আকবর আলীর ইন্তেকাল খুলনায় প্রতিবন্ধী ইতু হত্যা মামলায় ১ জনের যাবজ্জীবন, ৩ জন খালাস

ঈদের কেনাকাটা না করে সেই টাকা বঙ্গবাজারের ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের দিলেন হিজড়ারা

  • প্রকাশিত : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ১০৩ বার পঠিত

রাজধানীর বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য ২০ লাখ টাকা সহায়তা করেছে তৃতীয় লিঙ্গের মানুষেরা। সারা দেশের তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর (হিজড়া) কেউ এবার ঈদুল ফিতরের কেনাকাটা না করে সেই টাকা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার জন্য অনুদান হিসেবে তুলে দিয়েছেন তারা।

রোববার (০৯ মার্চ) দুপুর ১২টায় বঙ্গবাজার পুড়ে যাওয়া মার্কেটস্থলে তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা তুলে দেওয়া হয়। এবারই প্রথম দেশে তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর পক্ষ থেকে এমন সহায়তার অর্থ প্রদান করা হলো।

বাংলাদেশ হিজড়া উন্নয়ন সংস্থার সভাপতি কাশ্মির দিপালী সাংবাদিকদের বলেন, ‘গত ৩০ থেকে ৪০ বছর ধরে আমরা তাদের কাছ থেকে টাকা নিয়ে চলেছি। আজকে তাদের এই বিপদের সময় আমরা আমাদের এবারের ঈদের যেসব কেনাকাটা রয়েছে সেই কেনাকাটা না করে ব্যবসায়ী ভাইদের পাশে এসে দাঁড়িয়েছি। এমনকি কয়েকজন গুরুমা হজের টাকা ব্যবসায়ীদের দিয়েছে। সব মিলিয়ে আমরা সারা দেশ থেকে ২০ লাখ টাকা তুলেছি। সেই টাকা আজ তাদের কাছে দিতে এসেছি। তাঁরা বেঁচে থাকলে আমরাও বেঁচে থাকব।’

হিজড়া গুরুমা রাখি শেখ বলেন, ‘আমরা মানুষের কাছ থেকে এক দুই টাকা করে উঠিয়ে উঠিয়ে এই টাকা জমিয়েছি। এখন আমরা সেটা মানবতার কল্যাণেই দিয়ে দেব। এই টাকা কোনো ব্যবসায়ীর হাতে হাতে দেওয়া হবে না পুরোটাই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা তহবিলে জমা দেওয়া হবে। সেখান থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে হাতে এই টাকা পৌঁছানো হবে।’

এই অনুদান হস্তান্তরকালে ঢাকাসহ আশপাশের গুরুমায়েরাসহ প্রায় শতাধিক হিজড়ারা উপস্থিত ছিলেন।

এর আগে, সকালে রাজধানীর উত্তরা এলাকার হিজড়াদের গুরুমা আলেয়া হিজড়া হজের জন্য জমানো টাকা থেকে ২ লাখ টাকা বঙ্গবাজারের ব্যবসায়ীদের অনুদান হিসেবে হস্তান্তর করেন। বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দুর্দশা দেখে এবার হজ না করেই সেই ২ লাখ টাকা অনুদান হিসেবে ব্যবসায়ীদের দিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

হিজড়াদের পক্ষ থেকে সহযোগিতা পেয়ে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘আজ হাতে পাওয়া টাকার মধ্যে সবচেয়ে আনন্দদায়ক হলো তৃতীয় লিঙ্গের মানুষেরা ২০ লাখ টাকা দিয়েছে। এটা আমাদের কাছে মনে হয়েছে মানবতার শ্রেষ্ঠ উদাহরণ। এ কারণে আমরা ব্যবসায়ী ভাইদের অনুরোধ করব তাদের যেন কখনো অবহেলার চোখে না দেখে। হিজড়া জনগোষ্ঠীকে এখন থেকে শ্রদ্ধার চোখে দেখা উচিত আমাদের।’

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর