1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বৈরী আবহাওয়ায় নির্ধারিত দিনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জরুরি নির্দেশনা খেলাফত মজলিসের জামায়াত জোট ছাড়ার সিদ্ধান্ত আইলা উপদ্রুত আশাশুনিতে টানা ‎বর্ষনে ৪ গ্রামের মানুষের চলাচলের ১২ কিঃ মিঃ কাঁচা রাস্তায় চরম ভোগান্তি: পাকাকরণের দাবি সাতক্ষীরার তালায় টিআরএম বিলের ক্ষতিপূরণের বকেয়া পরিশোধ ও জলাবদ্ধতা নিরসনে মানববন্ধন ফাইনালে যত ষড়যন্ত্রতত্ত্ব: খেলোয়াড়দের পরিবারকে হুমকি, ফিফা-উয়েফার সমঝোতা! অতিবৃষ্টি ও হরি ভদ্র নদী ভরাট: ডুমুরিয়ার ডোমরা বিলে জলাবদ্ধতায় চরম ঝুঁকি পাইকগাছার সাংবাদিক আব্দুল গফুরের মায়ের ইন্তেকাল: শোক ডুমুরিয়ার‌ খর্নিয়া হরি ভদ্র নদী ডোমরা বিলের দুর্গত এলাকা পরিদর্শন উপজেলা প্রশাসন সৈয়দপুরে কৃষক দলের বৃক্ষরোপণ কর্মসূচি সাতক্ষীরার ঝাউডাঙ্গা কলেজে জেলা পরিষদের প্রশাসককে সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠিত

এক্সপ্রেসওয়েতে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১, পৃথক দুর্ঘটনায় আহত ৩

  • প্রকাশিত : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৬৬ বার পঠিত
munsigang-16623
  • মুন্সীগঞ্জ প্রতিনিধি ::

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ অংশে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। সোমবার (২৫ মে) দিবাগত রাত ও ভোরে শ্রীনগর উপজেলার দোগাছি ও সমাসপুর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

জানা যায়, রাত দেড়টার দিকে এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার দোগাছি সেনা ক্যাম্প সংলগ্ন ফুটওভার ব্রিজের নিচে মালবোঝাই দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি ট্রাকের চালক ভেতরে আটকে পড়েন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আটকে পড়া চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত চালকের নাম মো. হোসেন। তার বাড়ি চুয়াডাঙ্গার বেলগাছি মুসলিমপাড়ায়। নিহতের মরদেহ বর্তমানে হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।

দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের ওই অংশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

এদিকে একই দিন ভোর ৪টার দিকে এক্সপ্রেসওয়ের সমাসপুর যাত্রী ছাউনির সামনে মাওয়ামুখী লেনে দুটি বাস ও একটি প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে যায় এবং গাড়িতে থাকা তিন যাত্রী আহত হন।

আহতরা হলেন— বগুড়ার শেরপুর উপজেলার পূর্ব দত্তপাড়া গ্রামের তৌফিক সিদ্দিক, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সিনথিয়া এবং সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভড়াকান্দি গ্রামের হামিদা।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ফায়ার সার্ভিসের শ্রীনগর স্টেশন অফিসার দেওয়ান মোহাম্মদ আজাদ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনার পর প্রায় ৩০ মিনিট যান চলাচল ধীরগতিতে ছিল। পরে ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর