1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিততে হলে যে ২ অভিশাপ কাটাতেই হবে ফাইনাল পর্যন্ত মিলে গেল ভবিষ্যদ্বাণী, চ্যাম্পিয়ন দলের নামও জানিয়েছেন ‘জ্যোতিষী’ পাইকগাছায় প্রাকৃতিক উৎসের ৪ লাখ চিংড়ি পিএল জব্দ, নদীতে অবমুক্ত আলোকিত মানুষ হতে হলে পড়াশোনা মনোযোগ দিতে হবে – সৈয়দপুরে বিলকিস ইসলাম এমপি জুলাইয়ে কখনোই বিশ্বকাপ জেতেনি মেসিরা মুন্সীগঞ্জ জেলা পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড অনুষ্ঠিত তালায় খাল উন্মুক্ত ও অবৈধ বাঁধ অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ স্পেনকে বিশ্বকাপ জেতানো কোচের সতর্কবার্তা ইয়ামালদের ফাইনালে আর্জেন্টিনার একাদশে আসছে পরিবর্তন, স্কালোনির ভাবনায় যারা আর্জেন্টিনা বনাম স্পেন: লড়াইটা লড়াকু মানসিকতা ও নিখুঁত ফুটবলের

আলোকিত মানুষ হতে হলে পড়াশোনা মনোযোগ দিতে হবে – সৈয়দপুরে বিলকিস ইসলাম এমপি

  • প্রকাশিত : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৭৫ বার পঠিত
saedpur-17074
  • মিজানুর রহমান মিলন, সৈয়দপুর থেকে :

জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন বাবা মায়ের পরই হচ্ছে শিক্ষকদের স্থান। বাবা মায়ের মতো তাদেরকেও সম্মান দেখাতে হবে। তাদের দেখানো পথ অনুসরণ করে পড়াশোনায় মনোযোগী হতে হবে। এগিয়ে যেতে হবে সঠিক পথে। তবেই আলোকিত মানুষ হতে পারবে তোমরা। আর এসবের মূল ভিত্তি হলো প্রাথমিক শিক্ষা।

তিনি বলেছেন পড়ালেখার পাশাপাশি খেলাধূলাও চালিয়ে যেতে হবে। তবেই শরীর ও মন দুটোই ভালো থাকবে তোমাদের।আমরা চাই তোমাদের সুনাম গোটা এলাকায় ছড়িয়ে পড়ুক।

রবিবার (১৯ জুলাই) সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের খোর্দ সোনাখুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত নতুন একাডেমিক ভবন উদ্বোধন, শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ, বৃক্ষরোপণ এবং উপজেলা পরিষদ চত্বরে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মিনি গোলবার, খেলার সামগ্রী ও ফার্স্ট এইড বক্স বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি ওইসব কথা বলেন।

খোর্দ সোনাখুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক কল্যানী বালার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদে মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদুল হাসান, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সহ সভাপতি কাজী একরামুল হক, সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক কামরুল হাসান কার্জন, বিএনপি নেতা গোলাম কিবরিয়া, শরিফুল ইসলাম, রফিকুল ইসলাম সাজেদুর রহমান সাজু, আনিসুল ইসলাম প্রমুখ। পরে প্রধান অতিথি বিলকিস ইসলাম এমপি শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন গাছের চারা বিতরন এবং ফিতা কেটে ও নাম ফলক উন্মোচন করে নবনির্মিত ভবনের উদ্বোধন করেন।

উল্লেখ্য চাহিদাভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্পের (১ম পর্যায়) আওতায় ৮৫ লাখ টাকা ব্যয়ে ডালিয়া ট্রেডিং কনস্ট্রাকশন ওই ভবনটি নির্মাণ করে। ২০২৫-২০২৬ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এটি বাস্তবায়ন করে।
এরআগে সৈয়দপুর উপজেলা পরিষদ চত্বরে সংক্ষিপ্ত অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলার জন্য মিনি গোলবার, ফুটবল ও প্রাথমিক চিকিৎসার জন্য ফার্স্ট এইড বক্স বিতরণ করা হয়। সৈয়দপুর উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের বরাদ্দ থেকে ওইসব উপকরণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে তুলে দেন প্রধান অতিথি বিলকিস ইসলাম এমপি।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুল হাসান, জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আক্তার শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক এম এ পারভেজ লিটন, বিএনপি নেতা মতিউর রহমান মতি, সাইদ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেনসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু জানান, সৈয়দপুর উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল থেকে ওই ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। তিনি বলেন, আজকের শিক্ষার্থীই আমাদের আগামি দিনের ভবিষ্যৎ। তারা যাতে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করতে পারে সেজন্যই মিনি গোলবার ও ফুটবলসহ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর