1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খুলনা বিভাগের সবচেয়ে প্রাচীণ কপিলমুনি কলেজ সরকারিকরণ হয়নি প্রতিষ্ঠার ৬০ বছরেও খুলনায় সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত মাদক ও অনলাইন জুয়া নিয়ন্ত্রণে আইন পাস করা হয়েছে -আইন মন্ত্রী কয়রায় মাস ব্যাপি রাত্রিকালিন ফু্টবল খেলার উদ্বোধন করলেন ইঞ্জিঃ শোভন ‎কয়রা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা সাতক্ষীরার বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান করা হবে: আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান মাদকমুক্ত সমাজ গড়তে সামাজিক আন্দোলন জোরদার করতে হবে: সৈয়দপুরে মাদকবিরোধী সভায় বিলকিস ইসলাম এমপি  সাতক্ষীরা পৌর ভূমি অফিসে সুমির বেপরোয়া ঘুষ বাণিজ্য, আতঙ্কে সেবা প্রত্যাশীরা! কয়রায় পুত্রের অপকর্মের প্রতিবাদে পিতার সংবাদ সম্মেলন সাতক্ষীরার পাটকেলঘাটায় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে এক পথযাত্রী নিহত

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে তালার সাংবাদিক টিপুর কন্যা ফারহানা সুলতানা

  • প্রকাশিত : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ২২৯ বার পঠিত
tala-17007
  • তালা( সাতক্ষীরা) প্রতিনিধি ::

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে সাংবাদিক – উপ সহকারী কৃষি কর্মকর্তা দম্পতির মেয়ে ফারহানা সুলতানা ইরা।

রবিবার ( ১২ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়।

ফারহানা সুলতানা ইরা সাতক্ষীরার তালা উপজেলার ৩৩ নং তালা বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০২৬ সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করে ট্যালেন্টপুলে বৃত্তি পায়।

সে কালের কণ্ঠের তালা উপজেলা প্রতিনিধি ও খুলনা টাইমস্ এর নিজস্ব প্রতিনিধি এম এম রোকনুজ্জামান টিপু ও পাইকগাছা উপজেলা কৃষি অফিসে কর্মরত উপ সহকারি কৃষি কর্মকর্তা ইলোরা পারভীন দম্পতির মেয়ে।

তার এই গৌরবময় সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক – শিক্ষিকা সহপাঠী ও তার পরিবার পরিজন অত্যন্ত আনন্দিত ও গর্বিত।

মেয়ের এই কৃতিত্বপূর্ণ ফলাফলে সাংবাদিক এম এম রোকনুজ্জামান টিপু ও উপ সহকারি কৃষি কর্মকর্তা ইলোরা পারভীন দম্পতি মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করেছেন।

পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী ও প্রাইভেট শিক্ষক খান সিদ্দিকুর রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন।

তারা মেয়ের উত্তরোত্তর সাফল্য ও ভবিষ্যাৎ উজ্জ্বল জীবনের জন্য সকলের দোয়া কামনা করেছেন।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর