1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছার সাংবাদিক আব্দুল গফুরের মায়ের ইন্তেকাল: শোক ডুমুরিয়ার‌ খর্নিয়া হরি ভদ্র নদী ডোমরা বিলের দুর্গত এলাকা পরিদর্শন উপজেলা প্রশাসন সৈয়দপুরে কৃষক দলের বৃক্ষরোপণ কর্মসূচি সাতক্ষীরার ঝাউডাঙ্গা কলেজে জেলা পরিষদের প্রশাসককে সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠিত পদত্যাগের পরেও যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না : স্পিকার পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সৈয়দপুরে বিএনপি নেতা আশরাফের ইন্তেকাল হরিঢালী ইউনিয়ন বালিকা মা: বিদ্যালয়ে নিয়োগের নামে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ঘুষ বাণিজ্য, ইউএনও বরাবর লিখিত অভিযোগ

সৈয়দপুরে কৃষক দলের বৃক্ষরোপণ কর্মসূচি

  • প্রকাশিত : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ১৪ বার পঠিত
saedpur-17110
  • সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুরে রাজনৈতিক জেলা কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি শুরু হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে উপজেলার খাতামধুপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বনকরপাড়ার পুরাতন ও নতুন মসজিদ মাঠে এবং নতুন ঈদগাহ্ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি সৈয়দপুর রাজনৈতিক জেলা কৃষক দলের সভাপতি মো. মাজাহারুল ইসলাম বসুনিয়া মিজু ও বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক সাদেদুজ্জামান দিনার।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি মো. এরশাদ আলী বাবু, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক মমিনুর রহমান নয়ন, সাংগঠনিক সম্পাদক মো. আলফ্রেড টিটো চৌধুরী, জেলা কৃষক দল নেতা মো. আনোয়ারুল ইসলাম আনারুল, উপজেলা কৃষক দলের সভাপতি মো. মনির সরকার, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান শাহ, পৌর কৃষক দলের সভাপতি মো. খালিদ মঞ্জুর পাপ্পু, সাধারণ সম্পাদক মো. গোলাম রাব্বানী, সৈয়দপুর পৌরসভার ৫নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি মো. আলমগীর, কাশিরাম ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. গোলাম রাব্বানী, খাতামধুপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. আকরাজুল হক, সিনিয়র সহ সভাপতি মো. নুরুল হুদা, সহ সভাপতি মো. আলাল হোসেন, সাধারণ সম্পাদক মো. এনামুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী উপেন্দ্রনাথ রায়, সাংগঠনিক সম্পাদক মো. সাবলু উদ্দিন, প্রচার সম্পাদক মো. মাসুদ, এরশাদ বাবু, ৪ নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি আলী হোসেন, সাধারণ সম্পাদক মো. মমতাজুল ইসলাম, মো. গোলজার হোসেন, হাফিজুল ইসলামসহ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ওই দিন উপজেলার খাতামধুপুর ইউনিয়নের বনকরপাড়ার পুরাতন ও নতুন মসজিদ মাঠে এবং নতুন ঈদগাহ্ মাঠে ১০০টি ফলদ,বনজ ওষুধি গাছের চারা রোপন করা হয়। প্রধান অতিথি ও বিশেষ অতিথি যথাক্রমে সৈয়দপুর রাজনৈতিক জেলা কৃষক দলের সভাপতি মো. মাজাহারুল ইসলাম বসুনিয়া মিজু ও সাধারণ সম্পাদক সাদেদুজ্জামান দিনার একটি করে গাছের চারা রোপন করে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন করেন।

জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মো. আলফ্রেড টিটো চৌধুরী বলেন, দেশের পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ুর সহনশীলতা জোরদারে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এই কর্মসূচির আওতায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এর উদ্যোগে চলতি মৌসুমে দেশব্যাপী একযোগে আট লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। তারই ধারাবাহিকতায় কৃষক দলের বৃক্ষরোপন কর্মসূচি চলছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর