1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
খুলনায় ৭১টি পরিবারের জমি দখল সহ চাঁদাদাবি ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ৪ আগষ্টের সকল শহীদদের স্মরণে কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন সৈয়দপুরে ইয়াবা ও মদ উদ্ধার, নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সজীব ওয়াজেদ জয় টঙ্গীবাড়ীতে প্রাণিসম্পদ উন্নয়নে দৃষ্টান্ত স্থাপন করছেন এলএফএফ মোঃআনিসুজ্জামান শার্শায় জমি দখলকে কেন্দ্র করে জমির প্রকৃত মালিককে জীবন নাশের হুমকি সাতক্ষীরায় সাংবাদিকের সাথে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর মফিজের বিরুদ্ধে ডিসির নিকট অভিযোগ পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় নীলফামারীর সাবেক এমপি শওকত চৌধুরীর বড় ভাই  ডা. শরীফুল আলম চৌধুরীর ইন্তেকাল

মুন্সীগঞ্জে ৪ আগষ্টের সকল শহীদদের স্মরণে কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন

  • প্রকাশিত : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ১৬ বার পঠিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি:


মহান জুলাই অভ্যুত্থানে ৪ আগষ্টের সকল শহীদদের স্মরণে মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকায় কবর জিয়ারত, দোয়া ও শ্রদ্ধা নিবেদন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) আয়োজিত এ কর্মসূচিতে জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ সজল, শহীদ রিয়াজুল ও শহীদ ডিপজলের কবর জিয়ারত করা হয়। পরে তাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফী, জেলা পরিষদের প্রশাসক এরাদাত হোসেন মানু সহ জুলাই অভ্যুত্থানের যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

কবর জিয়ারতের সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। শহীদ সজলের মা ছেলের কবর জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, তার ছেলেকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। তিনি কোনো আর্থিক সহায়তা বা মামলা নিয়ে নয়, বরং ছেলের হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চান।

এ সময় উপস্থিত ব্যক্তিরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা শহীদদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আদর্শ ধারণ করে দেশ গঠনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর