1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সজীব ওয়াজেদ জয় টঙ্গীবাড়ীতে প্রাণিসম্পদ উন্নয়নে দৃষ্টান্ত স্থাপন করছেন এলএফএফ মোঃআনিসুজ্জামান শার্শায় জমি দখলকে কেন্দ্র করে জমির প্রকৃত মালিককে জীবন নাশের হুমকি সাতক্ষীরায় সাংবাদিকের সাথে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর মফিজের বিরুদ্ধে ডিসির নিকট অভিযোগ পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় নীলফামারীর সাবেক এমপি শওকত চৌধুরীর বড় ভাই  ডা. শরীফুল আলম চৌধুরীর ইন্তেকাল তালায় মালচিং পেপার ব্যবহার করে ২৮ কৃষকের তরমুজ চাষ: সম্ভাবনার নতুন দিগন্ত সৈয়দপুরে কর্মস্থলে ফাঁকির অভিযোগে মনগড়া খবর প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন সাংবাদিকদের পর এবার অভিযোগকারীর স্বামীকে বসাবসির প্রস্তাব অভিযুক্ত শিক্ষক সুধাংশুর লবিষ্ট মোজাফ্ফরের!

কয়রায় ৭০ কেজি হরিণের মাংস ফেলে পালালো চোরা শিকারীরা

  • প্রকাশিত : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৭৬ বার পঠিত
koyra-17173
  • কয়রা (খুলনা) প্রতিনিধি ::

নদীর চরে গোলবাগানের ভিতরে ৭০ কেজি হরিণের মাংস ফেলে পালালো চোরাশিকারীরা। খবর পেয়েই মাংসহ সহ নৌকা জব্দ করলো বন বিভাগের সদস্যরা। এমন ঘটনাটি ঘটেছে কয়রা উপজেলার ৬নং কয়রা গ্রামের লঞ্চঘাট সংলগ্ন এলাকায়।

সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ কাশিয়াবাদ স্টেশনের বন রক্ষীরা বিশেষ অভিযান চালিয়ে এই হরিণের মাংস উদ্ধার করেছে। এ সময় ২ টি হরিণের মাথা, ১ টি নৌকা সহ হরিণ ধরার সরঞ্জাম জব্দ করা হয়।

বন বিভাগ জানায়, রবিবার (২ আগষ্ট) রাত ৯ টার দিকে উপজেলার ৬নং কয়রা লঞ্চঘাট সংলগ্ন এলাকার নদীর চর হতে এ সকল হরিণের মাংস সহ নৌকা উদ্ধার করা হয়। তবে অভিযানের বিষয়টি জানতে পেরে চোরা শিকারীরা রাত্রে পালিয়ে যেতে সক্ষম হয়। অভিযান পরিচালনা করেন কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা ডেপুটি রেঞ্জার মোঃ নাসির উদ্দীন।

koyra-17174

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম বলেন, এ ব্যাপারে বন্যপ্রানী নিধন আইনে মামলার প্রস্তুুুতি চলছে।

উদ্ধারকৃত হরিণের মাংস কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অনুমতিক্রমে আদালত চত্বরে মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে। তিনি আরও বলেন, এর সাথে জড়িত ব্যাক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর