1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সৈয়দপুরে ৭৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের উদ্বোধন ডুমুরিয়ায় ব্র্যাক সিড এ্যাড এগ্রো এন্টারপ্রাইজ এর আয়োজনে এক দিনের কৃষক প্রশিক্ষণ কয়রায় সুন্দরবনের বনজ সম্পদ রক্ষা ও বনদস্যু নির্মূলে মতবিনিময় সভা সাতক্ষীরার কালীগঞ্জের র‍্যাবের অভিযানে ১৬৪৯ বোতল ফেনসিডিল সহ ২ মাদক কারবারি আটক সাতক্ষীরার নলতায় সওজের রাস্তার পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের পর ফের স্থাপনা নির্মাণের হিড়িক জিয়াউর রহমানের স্মৃতি জড়িত শার্শার উলাশী জিয়ার খাল পুন: খননের শুভ উদ্ধোধনে আসছেন প্রধান মন্ত্রী সুন্দরবন নিয়ন্ত্রনে বন বিভাগের অভিযান ১ বছরে ২৭৪ মামলায় ৪৯৪ ব্যাক্তি আটক ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জানালেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি জাহাজে আছে ডায়ালাইসিস আর চিকিৎসার সরঞ্জাম গাজায় ইসরায়েলের হামলায় তিন ফিলিস্তিনি নিহত

কপিলমুনির সাংবাদিক মুন্সী রেজাউল করিম মহব্বত’র মৃত্য, শোক

  • প্রকাশিত : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ২৩২ বার পঠিত
rezaulkarim-12398

কপিলমুনি প্রতিনিধি ::


কপিলমুনি প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি ও খুলনা থেকে প্রকাশিত দৈনিক অনির্বাণ পত্রিকার কপিলমুনি প্রতিনিধি মুন্সী রেজাউল করিম মহব্বত মৃত্যু বরণ করেছেন। (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজীউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, ২ পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি দূরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে ভারতের টাটা মেমোরিয়াল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৩ জুন গভীর রাতে মৃত্যুবরণ করেন।

আজ ১৪ জুন বিকেলে ভারত থেকে তার মরদেহ কপিলমুনি নিয়ে আসা হবে। এরপর হরিঢালী ইউনিয়নের উলুডাঙ্গা গ্রামে নিজ পারিবারিক কবরস্থানে পিতা-মাতার কবরের পাশে তাকে দাফন করা হবে।

এদিকে মুন্সী রেজাউল করিম মহাব্বতের মৃত্যুতে গভির শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন, জনপদের কৃতি সন্তান বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস’র চেয়ারম্যান, বাংলাদেশ কর্মকমিশনের সদস্য, দৈনিক ইত্তোফাকের যুগ্ম সম্পাদক ও কপিলমুনি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি আনোয়ার আলদীন, কপিলমুনি প্রেসক্লাবের আহ্বায়ক ও নিরাপদ সড়ক চাইয়ের সভাপতি এইচ,এম শফিউল ইসলাম, সদস্য সচিব আমিনুল ইসলাম বজলসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ, দীপ্তনিউজ২৪.কম’র প্রকাশক ও সম্পাদক শেখ দীন মাহমুদ, ভারপ্রাপ্ত সম্পাদক শেখ নাদীর শাহ্ প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর