1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরায় গহনা ছিনতাইকালে নারীর মাথা ও কপাল ইট দিয়ে থেতলে হত্যা পাকিস্তানে ফিরলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি, ফের যাচ্ছে রাশিয়া পাইকগাছায় ভ্রাম্যমান আদালতের অভিযানে বাল্যবিবাহ পন্ড, ভূয়া কাজী ও বরকে জরিমানা পাইকগাছায় বিদ্যুৎ অফিস বোমায় উড়িয়ে দেয়ার হুমকি, আটক যুবকের মুচলেকায় মুক্তি মুন্সীগঞ্জে ঘুষ গ্রহণকারী স্টেনোটাইপিস্ট প্রত্যাহারের পর বদলী পাইকগাছায় জালিয়াতির মাধ্যমে চাকরী, ৬ বছরের কারাদণ্ড কয়রার হায়াতখালী বাজারের জায়গা দখল ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন বিদ্যুৎ বিভ্রাটে বিপর্যস্ত শার্শার জনজীবন তালায় ফসলি জমি ও কপোতাক্ষ বেঁড়িবাধের মাটি গিলছে ইটভাটা মুন্সীগঞ্জে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে রক্ষা

কপিলমুনি প্রেসক্লাবের এডহক কমিটিতে শফিউল আহ্বায়ক বজলু সদস্য সচিব

  • প্রকাশিত : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৬ বার পঠিত
press-cloub-10240

নিজস্ব প্রতিবেদকঃঃ


পাইকগাছার কপিলমুনি প্রেসক্লাবের এডহক কমিটিতে এইচ,এম শফিউল ইসলাম (দৈনিক ইত্তেফাক) ও আমিনুল ইসলাম বজলু (দৈনিক দিনকাল) কে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ক্লাবের এডহক কমিটি গঠনে এক বিশেষ সাধারণ সভায় সর্ব সম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহিত হয়।

এর আগে ৬ সেপ্টেম্বর (শুক্রবার) ক্লাবের সভাপতিসহ অন্তত ৫জন সদস্য পদত্যাগ করলে সাবেক কমিটি বিলুপ্ত ঘোষণা করেন সভাপতি।

এমন পরিস্থিতিতে ৯ সেপ্টেম্বর (সোমবার) সন্ধ্যায় বিশেষ জরুরী সভা আহ্বান করা হয়। এর পরি প্রেক্ষিতে ক্লাবের খন্ডকালীণ সাধারণ সম্পাদক শেখ আব্দুস সালামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন, সাংবাদিক এইচ, এম শফিউল ইসলাম, আমিনুল ইসলাম বজলু, এস, এম লোকমান হেকিম, একে আজাদ, এস, এম আব্দুর রহমানসহ অন্যান্যরা। এছাড়া সভায় স্থানীয় কর্মরত সাংবাদিক বৃন্দ আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন।

জানাগেছে, দীর্ঘ দিন যাবৎ স্থানীয় বিভিন্ন সাংবাদিক সংগঠনসহ বিক্ষিপ্ত ভাবে কর্মরত সাংবাদিকরা কপিলমুনি প্রেসক্লাবে সম্পৃক্ত হতে দাবি জানিয়ে আসছিল। তবে সংগঠনের এক শ্রেণির স্বার্থান্বেষী সাংবাদিক সংগঠনকে কুক্ষিগত করতে তাদের দাবি অগ্রাহ্য করে আসছিল। যদিও অনিয়মতান্ত্রিক উপায়ে সম্প্রতি প্রেসক্লাব কর্তৃপক্ষ তাদের পছন্দ ও মতাদর্শী কিছু সংবাদকর্মীকে সংগঠনের সাথে সমন্বয় করে। এতে কর্মরত সাংাদিকরা তাদের দাবি আদায়ে আন্দোলনসহ আদালতমুখী হওয়ারও উদ্যোগ নেয়।

সর্বশেষ ৬ সেপ্টেম্বর সভাপতিসহ সাবেক কার্যকরী পরিষদের অন্তত ৫ জন সদস্য পদত্যাগ করলে এডহক কমিটি গঠনের প্রয়োজনীয়তা দেখা দেয়।

এদিকে এপ্রসঙ্গে সংগঠনের নবনির্বাচিত আহ্বায়ক এইচ, এম শফিউল ইসলাম ও সদস্যসচিব সাংবাদিক আমিনুল ইসলাম তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দীপ্তনিউজ২৪.কম কে বলেন, স্থানীয় প্রকৃত সাংবাদিকদের সমন্বয়ে সদস্য সম্প্রসারণ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে এডহক কমিটি গঠিত হয়েছে। নির্দিষ্ট সময়ে তারা সকল বৈষম্য দূর করে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করবেন।

এসময় তারা স্থানীয় সাংবাদিকদের তাদের প্রতি আস্থা রাখতে অনুরোধ জানান।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর