1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরায় পৈতৃক সম্পত্তি ও ঘেরের জবরদখল: বড় ভাই ও ভাতিজার বিরুদ্ধে ছোট ভাইকে হুমকির অভিযোগ কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ কয়রায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরন হরিঢালী ইউনিয়ন বালিকা মা: বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুধাংশু শেখরের ঘুষ বাণিজ্যের খবর প্রকাশে সাংবাদিক ম্যানেজে ব্যস্ত সময় পার! খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল সাতক্ষীরায় নিরাপদ পানি সরবরাহ ও বিপণন বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত কয়রায় ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত ডুমুরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্য উৎপাদন, স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে! কয়রায় বাবলার বীজ রোপনের মাধ্যমে বৃক্ষ রোপন কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন

পাইকগাছায় জালিয়াতির মাধ্যমে চাকরী, ৬ বছরের কারাদণ্ড

  • প্রকাশিত : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১৭০ বার পঠিত
Karadondo-১৬৪২০
  • শেখ মাহতাব হোসেন ::

খুলনা (২৬ এপ্রিল):  খুলনার পাইকগাছায় জাল জালিয়াতির মাধ্যমে চাকরীতে থেকে সরকারি অর্থ আত্মসাৎ করার অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি বিমল বিশ্বাসকে ৬ বছরের সশ্রম কারদন্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৫ লাখ ৪১ হাজার ৫৫০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।

আজ রোববার খুলনার খুলনার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মোঃ আশরাফুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী মো: ইয়াছিন আলী।

রায় ঘোষণার সময় আসামি বিমল আদালতে উপস্থিত ছিলনা। আসামি পাইকগাছা উপজেলার হিতামপুর এলাকার বাসিন্দা যতিন্দ্র নাথের ছেলে।

আদালতের সূত্র জানায়, জন্ম তারিখ ভুল দেখিয়ে আসামি বিমল বিশ্বাস গত ১৯৯৮ সালের ১ নভেম্বর খুলনা জেলার পাইগাছা উপজেলার ৭ নং গদাইপুর ইউনিয় পরিষদের গ্রাম পুলিশ পদে চাকরিতে যোগদান করে।

প্রতারণার উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে চাকরিতে বেশি দিন থেকে সরকারি অর্থ আত্মসাৎ করার জন্য জন্ম তারিখ ১৯৫৮ সালের ৩ আগস্টের পরিবর্তে ১৯৬৯ সালের ২৫ জুন জন্ম তারিখ দেখিয়ে গত ১৯৯৫ সালের ২৯ ডিসেম্বর জাল স্কুল সার্টিফিকেট ও তার ভিত্তিতে পরবর্তীতে জাতীয় পরিচয়পত্র সংশোধনের মাধ্যমে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য সরকারের ৫ লাখ ৪১ হাজার ৫৫০ টাকা আত্মসাৎ করে।

২০১৮ সালে নির্মল অধিকারী সিনিয়র বিশেষ জজ আদালতে একটি মামলা দায়ের করে। ২০২১ সালের ৩১ মার্চ দুর্নীতি দমন কমিশন খুলনার উপ-সহকারী পরিচালক মো: ফয়সাল কাদের আসামি বিমল বিশ্বাসকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর