1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সৈয়দপুরে ৭৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের উদ্বোধন ডুমুরিয়ায় ব্র্যাক সিড এ্যাড এগ্রো এন্টারপ্রাইজ এর আয়োজনে এক দিনের কৃষক প্রশিক্ষণ কয়রায় সুন্দরবনের বনজ সম্পদ রক্ষা ও বনদস্যু নির্মূলে মতবিনিময় সভা সাতক্ষীরার কালীগঞ্জের র‍্যাবের অভিযানে ১৬৪৯ বোতল ফেনসিডিল সহ ২ মাদক কারবারি আটক সাতক্ষীরার নলতায় সওজের রাস্তার পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের পর ফের স্থাপনা নির্মাণের হিড়িক জিয়াউর রহমানের স্মৃতি জড়িত শার্শার উলাশী জিয়ার খাল পুন: খননের শুভ উদ্ধোধনে আসছেন প্রধান মন্ত্রী সুন্দরবন নিয়ন্ত্রনে বন বিভাগের অভিযান ১ বছরে ২৭৪ মামলায় ৪৯৪ ব্যাক্তি আটক ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জানালেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি জাহাজে আছে ডায়ালাইসিস আর চিকিৎসার সরঞ্জাম গাজায় ইসরায়েলের হামলায় তিন ফিলিস্তিনি নিহত

কয়রায় অসুস্থ পিতাকে বেধড়ক মারপিট করার প্রতিবাদে পুত্রের সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৯০ বার পঠিত
koyra-13322
  • কয়রা(খুলনা)প্রতিনিধিঃ

কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের পল্লীতে অসুস্থ পিতাকে বেধড়ক মারপিট করে আহত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কালিকাপুর গ্রামের ইউনুছ গাজীর পুত্র মোঃ নয়ন গাজী।

রবিবার (৫ অক্টোবর) বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি জানান, গত শনিবার সকালে সংসারীক কাজের জন্য আমার পিতা ইউনুছ গাজী বাড়ি হতে বাহির হয়। বাহির হওয়ার পর আমাদের প্রতিপক্ষ আকবার মোড়ল আমার পিতাকে অহেতুক গালিগালাজ করতে থাকে। কোন কারন ছাড়া এ ধরনের ব্যাবহারের বিষয়টি নিয়ে আমার পিতা প্রতিবাদ জানায়। এ সময় ক্ষিপ্ত হয়ে আকবার সহ তার পরিবারের লোকজন আমার পিতাকে হহেতুক বেদম মারপিট করে আহত করে। এমনকি আমার অসুস্থ এই পিতাকে বুকে পিটে লাথি মারার কারনে মারাত্মক অসুস্থ হয়ে পড়েছে। তাার অবস্থা বেগতিক দেখে আমার পিতাকে চিকিৎসা করার জন্য কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করি।

তিনি আরও বলেন আশ্চর্য বিষয় হলো যে, আকবার গংদের কিছু না হলেও তারা আমাদের ফাসাতে আগেভাগেই থানা পুলিশের নিকট অভিযোগ করার পাশাপাশি আকবার মোড়ল নিজে হাসপাতালে ভর্তি হয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করার পায়তারা চালাচ্ছে। আমার পিতাকে ইতিপুর্বে কিডনি জনিত কারনে ২ বার অপারেশন করা হয়। সেই থেকে তিনি বাড়িত অসুস্থতা অবস্থায় জীবন যাপন করছে। তার পরেও তাকে বেধড়ক মারপিট করায় তিনি গুরুত্বর অবস্থায় অসুস্থ রয়েছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকৃত ঘটনাটি উদঘাটন করে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর