1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় কারিতাসের উপজেলা পর্যায়ে ত্রৈ-মাসিক সমন্বয় সভা নিখোঁজের দু’দিন পর বৃদ্ধের মৃতদেহ উদ্ধার বৃক্ষরোপণ ও বন সংরক্ষণে জাতীয় পুরস্কার, বন বিভাগ ক্যাটাগরিতে ২য় সাতক্ষীরার মারুফ বিল্লাহ সৈয়দপুরে ২১টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে  জিপিএ-৫ পেয়েছে ৫১৪ জন এসএসসিতে সাতক্ষীরায় ৪ শিক্ষা প্রতিষ্ঠানে পাস করেনি ১ জনও,অনুসন্ধান পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা শিক্ষা অফিসের! কয়রার শাহানা ফেরদৌসীর এসএসসিতে গোল্ডেন এ প্লাস, ডাক্তার হয়ে অসহায় মানুষের চিকিৎসা করার তার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণে অভিযুক্ত পলাশ মণ্ডল গ্রেফতার! অগ্রনী ব্যাংক বাঁকা বাজার শাখায় কিউআর কোড রোড শো অনুষ্ঠিত মুন্সিগঞ্জে চাঁদাবাজির অভিযোগ তুলে খবর প্রকাশের বিষয়টি ‘অপপ্রচার’ দাবি বিএনপি নেতার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জলাবদ্ধতা নিরসনে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা ও টিআরএম বাস্তবায়নের তাগিদ

কয়রায় কারিতাসের উপজেলা পর্যায়ে ত্রৈ-মাসিক সমন্বয় সভা

  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ১৩ বার পঠিত
koyra-17246
  • কয়রা(খুলনা)প্রতিনিধিঃ

খুলনার কয়রায় বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের উদ্যোগে ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি, অধিকার নিশ্চিতকরণ, সরকারি-বেসরকারি সেবার সমন্বয় এবং চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ১০ টায় কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে কারিতাসের সিবিএম গ্লোবাল ডিসঅ্যাবিলিটি ইনক্লুশন প্রকল্পের সহযোগিতায় এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার তীলক কুমার ঘোষের সভাপতিত্বে ও কারিতাসের প্রজেক্ট অফিসার হাসিবুল ইসলাম টুটুলের সঞ্চালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুল্লাহ আল জাবির, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তেয়াক আহমেদ, উপজেলা সমাজসেবা অফিসার আবুল কালাম আজাদ, কয়রা ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আহাদ আলী, প্যানেল চেয়ারম্যান বিভুতি ভুষন রায়, ইউপি সদস্য মাওলানা মাসুদুর রহমান, শিক্ষক এস এম আঃ রউফ, এনজিও প্রতিনিধি তানিয়া সুলতানা, প্রতিবন্ধি সদস্য আবু মুছা, তাওহিদ হোসেন প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয় ।

এ ছাড়া সভায় কারিতাসের চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা চিহ্নিতকরণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর