1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সৈয়দপুরে ৭৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের উদ্বোধন ডুমুরিয়ায় ব্র্যাক সিড এ্যাড এগ্রো এন্টারপ্রাইজ এর আয়োজনে এক দিনের কৃষক প্রশিক্ষণ কয়রায় সুন্দরবনের বনজ সম্পদ রক্ষা ও বনদস্যু নির্মূলে মতবিনিময় সভা সাতক্ষীরার কালীগঞ্জের র‍্যাবের অভিযানে ১৬৪৯ বোতল ফেনসিডিল সহ ২ মাদক কারবারি আটক সাতক্ষীরার নলতায় সওজের রাস্তার পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের পর ফের স্থাপনা নির্মাণের হিড়িক জিয়াউর রহমানের স্মৃতি জড়িত শার্শার উলাশী জিয়ার খাল পুন: খননের শুভ উদ্ধোধনে আসছেন প্রধান মন্ত্রী সুন্দরবন নিয়ন্ত্রনে বন বিভাগের অভিযান ১ বছরে ২৭৪ মামলায় ৪৯৪ ব্যাক্তি আটক ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জানালেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি জাহাজে আছে ডায়ালাইসিস আর চিকিৎসার সরঞ্জাম গাজায় ইসরায়েলের হামলায় তিন ফিলিস্তিনি নিহত

কয়রায় দুই সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১৫৬ বার পঠিত
koyra-12620

কয়রা(খুলনা)প্রতিনিধি ::


কয়রা উপজেলা প্রেসক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার কয়রা উপজেলা প্রতিনিধি মোঃ গােলাম রব্বানী ও প্রেসক্লাবের সদস্য দৈনিক জনবানী পত্রিকার কয়রা প্রতিনিধি মল্লিক আব্দুর রউফের নামে সাইবার সুরক্ষা আইনে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৬ জুলাই) বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলীর পরিচালনায় মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মােস্তফা শফিকুল ইসলাম, কয়রা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি শিক্ষক আব্দুর রউফ, শেখ কওছার আলম, সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনু, প্রভাষক শহিদুল্যাহ শাহিন, শেখ জাহাঙ্গীর কবির টুলু, গাজী আব্দুস সালাম, শিক্ষক আবুল বাসার, মোঃ ফরহাদ হােসেন, শিক্ষক হাবিবুল্যাহ হাবিব, মিজানুর রহমান লিটন, আরিফুর রহমান আরিফ, শিক্ষক জিয়াউর রহমান ঝন্টু, ডিএম জাহিদুল ইসলাম, মোঃ ফারুক আজম, শিক্ষক দিপক কুমার মিস্ত্রি প্রমুখ। মানববন্ধনে বক্তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।

মামলা প্রত্যাহার করা না হলে সাংবাদিক সমাজের পক্ষ থেকে ধারাবাহিক কর্মসুচী ঘোষনা করা হবে জানানো হয় । উল্লেখ্য এনসিপি নেতা আবু বক্কর সিদ্দীকির নামে আপত্তিকর ভিডিও সম্বলিত নিউজ পত্রিকার প্রকাশিত হওয়ায় কয়রা উপজেলা প্রেসক্লাবের ২ সাংবাদিকের নামে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর