1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২০ অপরাহ্ন

কয়রায় প্রতিপক্ষের বিরুদ্ধে কীটনাশক স্প্রেতে আমন ধানের ক্ষতির অভিযোগ!

  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১২২ বার পঠিত
10126
ক্ষতিগ্রস্থ ধানক্ষেতে দাঁড়িয়ে ভুক্তভোগী কৃষকরা। ছবি: প্রতিনিধি
দীপ্ত নিউজ,কয়রা প্রতিনিধি:

খুলনার  কয়রায় রোপণকৃত আমন ধান ক্ষেতে ক্ষতিকারক কীটনাশক স্প্রে করে  জমির ধান গাছ নষ্ট করে দিয়েছে প্রতিপক্ষ। এতে করে আনুমানিক লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন ঘুগরাকাটি গ্রামের মৃত আঃ হাকিম গাজীর পুত্র ভুক্তভোগী কৃষক মোঃ কামরুল গাজী ও তার ভাই ডব্লিউ গাজী।  ঘটনাটি ঘটেছে কয়রা উপজেলার  বাগালী ইউনিয়নের ঘুগরাকাটি গ্রামের বিলে ।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ধান ক্ষেতের অধিকাংশ ধানের গাছ মরে হলুদ রং ধারণ করছে এবং সব ধান চিটে হয়ে গাছ মরে যাচ্ছে । ভুক্তভোগী কৃষক মোঃ  কামরুল  গাজী ও তার ভাইয়েরা   ৪ শতক জমিতে আমন ধান রোপণ করেন। তারা বলেন পূর্ব শত্রুতার জেরে রাতে ওই এলাকার আলীমুদ্দিন ঢালীর  পুত্র দাউদ ঢালী , রাজ্জাক ঢালী গংরা  ক্ষতিকর ঘাসমারা ওষুধ স্প্রে করেন। এতে ধান গাছ বিবর্ণ হয়ে মরে যায় বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী কৃষকরা জানায়, গত বছর ও তারা এ  ঘাসমারা ওষুধ স্প্রে করে আমাদের ক্ষতি করেছিল এমন কি তারা আমাদের কে বিভিন্নভাবে হয়রানি করতেছে।  ক্ষতিগ্রস্ত কৃষক  মোঃ কামরুল গাজী ও তার ভাই ডব্লিউ গাজী  জানান, প্রতিপক্ষের সাথে তাদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। সেই শত্রুতার জেরে রাতের আঁধারে আমাদের ৪বিঘা জমির ধান ক্ষেতে ঘাস মারা ওষুধ স্প্রে করে দেয়া হয়। আমরা এর সঠিক বিচার চাই।

সর্বশেষ এ ঘটনায় ভুক্তভোগী কৃষকরা মামলার প্রস্তুতি নিচ্ছিলেন।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর