1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে মত বিনিময় সভা সৈয়দপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে সহায়তার চেক বিতরণ কয়রায় সুশীলনের প্রকল্প অবহিতকরন সভা  সাতক্ষীরায় মাছের ঘের থেকে যুবকের  বিবস্ত্র মরদেহ উদ্ধার আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিততে হলে যে ২ অভিশাপ কাটাতেই হবে ফাইনাল পর্যন্ত মিলে গেল ভবিষ্যদ্বাণী, চ্যাম্পিয়ন দলের নামও জানিয়েছেন ‘জ্যোতিষী’ পাইকগাছায় প্রাকৃতিক উৎসের ৪ লাখ চিংড়ি পিএল জব্দ, নদীতে অবমুক্ত আলোকিত মানুষ হতে হলে পড়াশোনা মনোযোগ দিতে হবে – সৈয়দপুরে বিলকিস ইসলাম এমপি জুলাইয়ে কখনোই বিশ্বকাপ জেতেনি মেসিরা মুন্সীগঞ্জ জেলা পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

কয়রায় মুজিব বর্ষের ঘর পাইয়ে দেওয়ার প্রলোভনে অর্থ আত্মসাতের অভিযোগে আ’লীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন 

  • প্রকাশিত : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১১৯ বার পঠিত
dumuriya-
কয়রা প্রতিনিধি:

খুলনার কয়রায় মুজিব বর্ষের ঘর পাইয়ে দেওয়ার প্রলোভনে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে মহারাজপুর ইউনিয়নের স্থানীয় আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান ওরফে (হাবু আমিনের) বিরুদ্ধে।

এ ব্যাপারে বুধবার (৮ অক্টোবর) বেলা ১১ টায় কয়রা প্রেসক্লাবে লিখিত সংবাদ সম্মেলন করেছেন উপজেলার মহারাজপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের নেছার আলী গাজীর  স্ত্রী মোছাঃ রোমিছা খাতুন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী রোমিছা খাতুন জানান, আমি একজন অসহায ভূমিহীন ব্যক্তি, শ্রীরামপুর মৌজায় ১ নং খতিয়ানের ২১৬ দাগে ডিসিআর মূলে দীর্ঘ ৫০বছন যাবৎ ঘর বেধে বসবাস করে আসছি। কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সরকার যখন ভূমিহীনদের ঘর দিচ্ছিল তখন আমাদের এলাকার প্রভাবশালী আওয়ামীলীগ নেতা উসমান গনি বিশ্বাসের ছেলে হাবিবুর রহমান মুজিব বর্ষের ঘর দেওয়ার কথা বলে আমার কাছ থেকে নগদ ৬০ হাজার টাকা নেয় এবং আমার আগের বসত ঘর ভাঙতে বলে।
পরবর্তীতে ঘর নির্মান কাজ শেষ হলে আমি ৬মাস যাবৎ ঘরে বসত করি, কিন্তু সরকারী ভাবে ঘরের দলিল বের হলে  আমি জানতে পারি আমার পার্শবর্তী বাসিন্দা রোকেয়া খাতুনের নামে উক্ত ঘরের দলিল  হয়। তখন রোকেয়া খাতুন আমাকে ঘর থেকে তাড়িয়ে দেয়।
তিনি আরও বলেন, ঘর রোকেয়ার  নামে বরাদ্দ হওয়ার বিষয়ে জানতে পেরে হাবু আমিন কে বললে তখন তিনি বলেন ভুল করে ঘরটি অন্যর নাম হয়ে গেছে সেটা সংশোধন করে তোমার নামে আনতে হলে আরো ১৪ হাজার টাকা দিতে হবে । তখন নিরুপায় হয়ে ঘর ফেরৎ পাওয়ার আশায়  আরো ১৪ হাজার টাকা দেই। আমাকে তাড়িয়ে  রোকেয়া খাতুন পরিবার নিয়ে ওই ঘরে ওঠে তখন হাবিবুর আমিন কে বললে আমাকে পাত্তা না দিয়ে তাড়িয়ে দেয়।
সর্বশেষ তিনি সংবাদ সম্মেলনে প্রশাসন সহ সংশ্লিষ্ঠদের সহযােগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর