- মো. হুমায়ুন কবির :
খুলনার কয়রা উপজেলা পরিষদ সভাকক্ষে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য, দুর্যোগ-পূর্ব প্রস্তুতি, আগাম মানবিক সহায়তা কার্যক্রম এবং স্থানীয় পর্যায়ে সমন্বয় জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
একই সঙ্গে দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি গ্রহণ, মানবিক সহায়তা কার্যক্রমকে আরও গতিশীল করা এবং সংশ্লিষ্ট
প্রতিষ্ঠানগুলোর সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রকল্পের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন প্রকল্প সমন্বয়কারী মো. রেজওয়ান উল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ম্যানেজার তানিয়া সুলতানা, মনিটরিং, ইভ্যালুয়েশন, অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড লার্নিং (মিল) ও ডকুমেন্টেশন অফিসার মো. আল-আমিন মোল্লা এবং কমিউনিটি মোবিলাইজার কানিজ আশিকা (জলি) ও সাব্বির হোসেন।
এছাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীরণ কুমার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল্যা আল জাবের, জনস্বাস্থ্য কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মনিরুজ্জামান, কয়রা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শরিফুল আলম, উত্তর বেদকাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম, কয়রা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লুৎফর রহমান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক এবং ইউনিয়ন পরিষদের সচিবরা উপস্থিত ছিলেন।
সভাটি সঞ্চালনা করেন উপজেলা ম্যানেজার তানিয়া সুলতানা।
ইউরোপীয় ইউনিয়নের মানবিক সহায়তা সংস্থা ইকো (ইসিএইচও)-এর অর্থায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ ‘প্রতিষ্ঠা’ প্রকল্পটি বাস্তবায়ন করছে। দুর্যোগের আগাম প্রস্তুতি, সময়োপযোগী মানবিক সহায়তা নিশ্চিতকরণ এবং স্থানীয় পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও টেকসই করে তোলার লক্ষ্যে কয়রাসহ দেশের উপকূলীয় এলাকায় প্রকল্পটির কার্যক্রম পরিচালিত হচ্ছে।