নিজস্ব প্রতিবেদক ::
খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, চ্যানেল ২৪ ও দৈনিক সমকালের খুলনা ব্যুরো প্রধান মামুন রেজা হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
নিজ বাসায় অবস্থানকালে বুকে ব্যাথা অনুভূত হওয়ার পর শুক্রবার রাত ৯ টার দিকে তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১০ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
সাংবাদিক মামুন রেজার নামাজের জানাযা রাত ১২ টায় জাতিসংঘ শিশুপার্কের পাশে আল হেরা জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হবে। পরে মরদেহ নেওয়া হবে গ্রামের বাড়ি দিঘলিয়ার ব্রম্মগাতিতে। সেখানে শনিবার দুপুর ১২টায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
সাংবাদিক মামুন রেজার আত্মার মাগফেরাত কামনা এবং গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন, অনলাইন দৈনিক দীপ্তনিউজ২৪,কম’র সম্পাদক শেখ দীন মাহমুদ, ভারপ্রাপ্ত সম্পাদক শেখ নাদীর শাহ্সহ দীপ্ত নিউজ পরিবারের সকল সাংবাদিক ও কর্মকর্তাবৃন্দ। অনুরুপ বিবৃতি দিয়েছেন, কপিলমুনি প্রেসক্লাবের আহ্বায়ক এইচ,এম শফিউল ইসলামসহ আহ্বায়ক কমিটিসহ ক্লাবের সকল সদস্যবৃন্দ।