1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ইরান ‘একটু বেশি চালাকি’ করেছে : ট্রাম্প হরমুজে ভারতীয় ট্যাংকারে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে দিল্লির তলব ট্রাম্প একটু বেশিই কথা বলেন : ইরান অকটেনের দাম বেড়ে ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ সাতক্ষীরার কালীগঞ্জে আদালতকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে জমি দখলের চেষ্টা , থানায় অভিযোগ খুলনায় পারিবারিক কলহে মাথায় রাইফেল ঠেকিয়ে কনস্টেবলের আত্মহত্যা! ডুমুরিয়ায় অধিকাংশ সবজির কেজি ৭০ টাকার ওপরে, কমছে মুরগির দাম মশ্বিমনগরের অসহায় নারীদের নিয়ে অ্যাড. এমএ গফুরের ভিন্নধর্মী আয়োজন সৈয়দপুরে সাড়ে ৪ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার, ৭ জনকে অর্থদন্ড সাতক্ষীরার কালীগঞ্জে এলজিইডি অফিসে বসেই ঘুষ নিচ্ছেন হিসাব রক্ষক মুস্তাফিজ

চবিতে যৌন নিপীড়নের ঘটনায় অভিযুক্ত ২ ছাত্র আজীবন বহিষ্কার

  • প্রকাশিত : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ১২৬ বার পঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীকে যৌন নিপীড়নের ঘটনায় অভিযুক্ত ২ শিক্ষার্থীকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

আজ শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শহিদুল ইসলাম বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব হেলথ, রেসিডেন্স অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির মতে, অপরাধীরা ক্ষমার অযোগ্য কাজ করেছে। এ ঘটনায় জড়িত ২ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।’

এছাড়া হাটহাজারী কলেজের বাকি ২ জনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে লিখিত আবেদন করা হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ‘বাকি পলাতকদের কেউ বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলে তাদেরও বহিষ্কার করার সুপারিশ করা হয়েছে।’

এ ঘটনায় জড়িত ৬ আসামির চবি ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এই বিষয়ে হাটহাজারী কলেজ এর প্রিন্সিপাল গুল মোহাম্মদ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গণমাধ্যম থেকে বিষয়টি জেনেছি এ বিষয়ে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেব।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর