1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বেনাপোল কাস্টমসের জব্দ কোটি টাকার পণ্য গায়েব, কর্মকর্তাসহ ১৮ জনের নামে মামলা অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরীর স্মরণে মিশিগানে দোয়া মাহফিল অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সৈয়দপুরে ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণের উদ্বোধন সুন্দরবনের অজগার সাপ লোকালয়ে উদ্ধারের পর গহীনে বনেই অবমুক্ত কয়রায় জামায়াত কর্মীকে ‘এমপির এপিএস’ বলে অপপ্রচার, এলাকা জুড়ে তীব্র ক্ষোভ সৈয়দপুরে ক্লাশ চলাকালে ছাদের পলেস্তারা খসে পড়ায় ভবন পরিত্যক্ত ঘোষনা, সীলগালা কয়রায় ইউপি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে প্রশিক্ষন শার্শা উপজেলা কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা

জলবায়ু ঝুঁকিতে উপকূলের একমাত্র পাইকগাছা বীজ উৎপাদন খামারে উৎপাদন লক্ষ্যমাত্রা ব্যাহতের শঙ্কা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৬ বার পঠিত
paikgacha-bij-5365
বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে রোপনকৃত বোরো ধানের চারায় বিবর্ণতা।

শেখ নাদীর শাহ্ঃঃ


জলবায়ু ঝুঁকিতে উৎপদন লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহতের শঙ্কা দেখা দিয়েছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সুন্দরবন উপকূলীয় খুলনার পাইকগাছার বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের। জলবায়ু পরিবর্তন জণিত কারণে ইতোমধ্যে খামারের বিভিন্ন অংশে রোপনৃত ধানের চারা লাল রঙে বিবর্ণ হয়ে ক্রমশ শুকিয়ে যাচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, মাত্রাতিরিক্ত লবনাক্ততার প্রাদুর্ভাব ও স্যালো পানিতে আয়রণের পরিমান বেশি থাকায় চারার শিঁকড়ে কালো আস্তরণ পড়ে এ অবস্থার সৃষ্টি হয়েছে। সেক্ষেত্রে গ্যাব ফিলিং পদ্ধতিতে (খুঁচি দিয়ে) নতূন চারা রোপনের তথ্য দিয়ে ফার্মের উপ-সহকারী পরিচালক বলেন, চিন্তার কারণ নেই। অনুখাদ্য ও জিপসাম ব্যবহার ও যথাযথ পরিচর্যার ফলে রোপনকৃত চারায় দ্রুত সতেজতা ফিরে আসবে।

তথ্যানুসন্ধানে জানানো হয়, চলতি বোরো মৌসুমে কৃষি উন্নয়ন কর্পোরেশনের বোয়ালিয়াস্থ বীজ উৎপাদন খামারে ৫৫ একর প্রকল্পে ব্রি-৬৭ জাত ৪০ একর ও ব্রি-৮৯ জাত-১৫ একর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। তবে খামারের বেশ কিছু স্থানে রোপনকৃত ধানের পাতা লাল বর্ণ হয়ে তা ক্রমশ শুকিয়ে যাচ্ছে। এমনকি কোন কোন জায়গায় চারা মারাও যাচ্ছে। এ অবস্থায় কর্তৃপক্ষ লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কার মধ্যেও আশার আলো দেখছেন।

বাংলাদেশ কৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃষি উন্নয়ন কর্পোরেশনের খামার বিভাগের অধিনে দেশের ২৪ টি বীজ উৎপাদন খামার রয়েছে। যার মধ্যে খুলনা বিভাগে রয়েছে ৯টি। এর মধ্যে সুন্দরবন উপকূলীয় এলাকার একমাত্র পাইকগাছার কপোতাক্ষ নদ তীরবর্তী বোয়ালিস্থ বীজ উৎপাদন খামারের অবস্থা খারাপ পর্যায়ে রয়েছে।

খামারটিতে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি ও ক্ষরার পাশাপাশি প্রয়োজনীয় কৃষি সরঞ্জামের অপ্রতুলতাসহ নানা কারণ আমন ও বোরো মৌসুমে বীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণে বরাবরই হিমশিম খেতে হয় কর্তৃপক্ষকে।

খামারটিতে চলতি বোরো মৌসুমে বীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫৯ মেঃ টন। যার মধ্যে ব্রি-৮৯ একর প্রতি ২ হাজার কেজি ও ব্রি-৬৭ একর প্রতি ১৪ শত ৭৫ কেজি। সংশ্লিষ্টরা বলছেন, উৎপাদন খামারটির প্রতিষ্ঠার পর থেকে গত বোরো মৌসুমে প্রথম বারের মত ৯২মেঃ টন বীজ উৎপাদনের প্রথম লক্ষ্যমাত্রা পূরন হয়।

কর্তৃপক্ষ বলছেন, ফার্মে প্রয়োজনীয় কৃষি যন্ত্রপাতির ঘাটতি রয়েছে, ২টি পাওয়ারটিলার ও ২টি ট্রাকটরের মধ্যে ১টি করে সচল রয়েছে। ১টি পুরাতন মডেলের হার্বেষ্টার (ধান কাটার) ম্যাশিন আছে। যদিও ঘাটতি পূরণে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও জনবল সংকটের বিষয়গুলি উল্লেখ করে কর্তৃপক্ষ সংশ্লিষ্ট দপ্তরে অবহিত করায় তা পূরণে আশ্বস্থ করা হয়েছে।

বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের সহকারী পরিচালক কৃষিবিদ মোঃ নাহিদুল ইসলাম বলেন, জলবায়ুর পরিবর্তনের বিরুপ প্রভাবে গত এক দশকে উপকূলীয় অঞ্চলের একমাত্র ফার্মটিতে বীজ উৎপাদন চরমভাবে ব্যাহত হচ্ছে। আমন ও বোরো মৌসুমে ঘন-ঘন প্রাকৃতিক দুর্যোগ বিশেষ করে ঝড়ো হাওয়ায় ফলন মুখে ধানের রেনু ঝড়ে পড়ে বিধায়, বিধায় বীজে চিটে হয়। অন্যদিকে লবণাক্ততা, অতিবৃষ্টি-অনাবৃষ্টি ও ক্ষরা, মাটির স্বাস্থ্যহীনতা, খামারের স্যালোর পানিতে আয়রনসহ নানা কারনে উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন চরমভাবে ব্যাহত হয়।

তিনি আরো বলেন, চলতি বোরো মৌসুমের ধান হার্ভেস্টের (কর্তনের) পর মাটির পরিচর্যা ও সবুজ সার তৈরী ও প্রয়োগে মাটির গুনগতমান বৃদ্ধি করত উৎপাদন লক্ষ্যমাত্রা পূরনে সক্ষমতা বাড়ানোর ব্যাপারে জোর দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর