ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি::
শুক্রবার সন্ধ্যা ৭টায় ডুমুরিয়া প্রেসক্লাব ভবনে ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলমের শুভ জন্মদিন পালন করেছে সহকর্মীরা।
প্রেসক্লাবে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্টানে কেক কেটে তার জন্মদিন পালন করা হয়। ডুমুরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী আব্দুল্লাহ্ প্রথমে কেক কেটে তাকে খাইয়ে দেন।
এসময় উপস্থিত ছিলেন, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, সাংবাদিক শেখ জাহিদুর রহমান, ইলিয়াস হোসাইন, এনামুল বাসার টিটো, আব্দুর রশিদ বাচ্চু, খান আরিফুজ্জামান নয়ন, মোক্তার হোসেন, গাজী সোহেল আহমেদ, ফরিদুল ইসলাম, মিঠুন মন্ডল, অতিথি সরদার রকিবুল ইসলাম, জিন্নাত মোড়ল, সন্জয় রায় প্রমুখ।