1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ নেট-পাটা ও চায়না-দুয়ারী জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান: দেশীয় মাছ রক্ষায় নতুন আশা কয়রায় জরুরী পরিস্থিতিতে লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধে এ্যাডভোকেসী সভা পাইকগাছার সাংবাদিক ফসিয়ারের ভাসকুলার অপারেশন সম্পন্ন, সুস্ত্যতা ও সহযোগীতা কামনা প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা কিসমত খন্দকার আর নেই চুকনগরে ভোক্তা অধিকারের ঝটিকা অভিযান: ভিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা অতিরিক্ত পররাষ্ট্রসচিব ফেরদৌসি শাহরিয়ার’র মৃত্যু সুন্দরবন খুলনা রেঞ্জে বিশ্ব বাঘ দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা  ভারতে পালানোর পথে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তিন সহযোগীসহ গ্রেপ্তার সাতক্ষীরায় পৈতৃক সম্পত্তি ও ঘেরের জবরদখল: বড় ভাই ও ভাতিজার বিরুদ্ধে ছোট ভাইকে হুমকির অভিযোগ

সৈয়দপুরে আল-সামস্ হোটেলের মালিক সালাহউদ্দিনের ইন্তেকাল

  • প্রকাশিত : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১২১ বার পঠিত
saedpur-16429
  • সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :

নীলফামারীর সৈয়দপুর শহরের বঙ্গবন্ধু সড়কের (রংপুর রোড) আল- সামস্ হোটেলের স্বত্ত্বাধিকারী সালাহউদ্দিন (৬৩) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….. রাজিউন)।

সোমবার (২৭ এপ্রিল) রংপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সদা হাস্যজ্বল সালাহউদ্দিন বেশ কিছু দিন যাবৎ ডায়াবেটিস্ উচ্চ রক্তচাপ ও কিডনিজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, তিন ভাইসহ অসংখ্যক আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও বহু গুনগ্রাহী রেখে গেছেন।

মরহুমের জানাযার নামাজ গতকাল বাদ নামাজে আছর শহরের ক্যান্টনমেন্ট রোডস্থ শাহ্ আউলিয়া জামে মসজিদ চত্বরে অনুষ্ঠিত হয়। পরে তাঁকে হাতিখানা কবরস্থানে দাফন করা হয়।

তাঁর জানাজার নামাজ ও দাফনে ব্যবসায়ীবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ নানা শ্রেণীপেশার মানুষজন অংশ নেন। তিনি ছিলেন বিশিষ্ট সমাজসেবক প্রয়াত আজিমউদ্দিনের নাতি এবং শামসুদ্দীনের পুত্র এবং আজিম সুইটস্ এন্ড হোটেলের মালিক মৃত নিজামউদ্দিনের ভাতিজা।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সংসদ সদস্য মো. আব্দুল মুনতাকিম, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. শওকত চৌধুরী,আলহাজ্ব মো. সিদ্দিকুল আলম সিদ্দিক, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ মো. আব্দুল গফুর সরকার, সহ-সভাপতি এ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমান, সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, পৌর বিএনপি সভাপতি আলহাজ্ব মো. রশিদুল হক সরকার, সাধারণ সম্পাদক শেখ বাবলু, বিএনপি নেতা শওকত হায়াত শাহ, জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান, তাঁতীদল নেতা জুয়েল বাবু, সৈয়দপুর ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব মো. আলতাফ হোসেন ও পৌরসভার সাবেক কমিশনার আনিস আনসারী, দৈনিক আলাপন সম্পাদক আমিনুল হক, সাংবাদিক কাজী জাহিদ, এম আর আলম ঝন্টু, মিজানুর রহমান মিলন, নজির হোসেন নজু, জসিম উদ্দিন, তোফাজ্জল হোসেন লুতু প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর