1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মিথ্যা নারী কেলেংকারীর নিউজের প্রতিবাদে ডুমুরিয়ায় সংবাদ সম্মেলন রেলওয়ে কারখানার উৎপাদন সক্ষমতা ৩ গুণ বাড়ানো হবে—সৈয়দপুরে ডিজি আফজাল হোসেন সৈয়দপুরে আল-সামস্ হোটেলের মালিক সালাহউদ্দিনের ইন্তেকাল রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ কপিলমুনিতে ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাই নিহত মুন্সীগঞ্জের গজারিয়ায় অগ্নিকান্ডে ১৩টি রুম ভষ্মীভূত! সাতক্ষীরায় গহনা ছিনতাইকালে নারীর মাথা ও কপাল ইট দিয়ে থেতলে হত্যা পাকিস্তানে ফিরলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি, ফের যাচ্ছে রাশিয়া পাইকগাছায় ভ্রাম্যমান আদালতের অভিযানে বাল্যবিবাহ পন্ড, ভূয়া কাজী ও বরকে জরিমানা পাইকগাছায় বিদ্যুৎ অফিস বোমায় উড়িয়ে দেয়ার হুমকি, আটক যুবকের মুচলেকায় মুক্তি

রেলওয়ে কারখানার উৎপাদন সক্ষমতা ৩ গুণ বাড়ানো হবে—সৈয়দপুরে ডিজি আফজাল হোসেন

  • প্রকাশিত : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৬৬ বার পঠিত
saedpur-16430
  • সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি::

বাংলাদেশ রেলওয়ের মহা পরিচালক আফজাল হোসেন বলেছেন, বর্তমানে সৈয়দপুর রেলওয়ে কারখানায় কোচ মেরামতের যে সক্ষমতা রয়েছে তা বাড়িয়ে তিনগুণ করতে চাই। সৈয়দপুর রেলওয়ে কারখানায় যে অবকাঠামো রয়েছে তা বাড়ানো সম্ভব। এজন্য সম্ভাব্যতা যাচাই শুরু হয়েছে। তাই আমরা কারখানাটি পরিদর্শন করলাম।

গতকাল সোমবার (২৭ এপ্রিল) বিকেলে দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভিন্ন বিভাগ শপ ( উপ কারখানা) পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মহাপরিচালক আফজাল হোসেন বলেন, রেলের পরিধি বাড়ছে, রেলওয়ে কোচের সংখ্যাও বাড়ছে। আরও ২০০ কোচ ভারত থেকে আমদানি করা হচ্ছে। ফলে সৈয়দপুর রেলওয়ে কারখানার উৎপাদন সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। তিনি মনে করেন, সৈয়দপুর রেলওয়ে কারখানাটি আধুনিকায়ন করা জরুরী হয়ে পড়েছে। এ আধুনিকায়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহায়তা মিলবে বলে জানান তিনি।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন এশীয় উন্নয়ন ব্যাংকের পরিচালক হোয়ে ইউন জিয়ং, বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক এফ এম মহিউদ্দিন, পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ আহমেদসহ রেলের উর্ধ্বতন কর্মকর্তারা।

এরআগে মহাপরিচালক সৈয়দপুর রেলওয়ে কারখানায় এলে কারখানাটির বিভাগীয় তত্বাবধায়ক (ডিএস) শাহ সুফী সূর মোহাম্মদ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর