1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সৈয়দপুরে ৭৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের উদ্বোধন ডুমুরিয়ায় ব্র্যাক সিড এ্যাড এগ্রো এন্টারপ্রাইজ এর আয়োজনে এক দিনের কৃষক প্রশিক্ষণ কয়রায় সুন্দরবনের বনজ সম্পদ রক্ষা ও বনদস্যু নির্মূলে মতবিনিময় সভা সাতক্ষীরার কালীগঞ্জের র‍্যাবের অভিযানে ১৬৪৯ বোতল ফেনসিডিল সহ ২ মাদক কারবারি আটক সাতক্ষীরার নলতায় সওজের রাস্তার পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের পর ফের স্থাপনা নির্মাণের হিড়িক জিয়াউর রহমানের স্মৃতি জড়িত শার্শার উলাশী জিয়ার খাল পুন: খননের শুভ উদ্ধোধনে আসছেন প্রধান মন্ত্রী সুন্দরবন নিয়ন্ত্রনে বন বিভাগের অভিযান ১ বছরে ২৭৪ মামলায় ৪৯৪ ব্যাক্তি আটক ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জানালেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি জাহাজে আছে ডায়ালাইসিস আর চিকিৎসার সরঞ্জাম গাজায় ইসরায়েলের হামলায় তিন ফিলিস্তিনি নিহত

তালায় টিআরএম কার্যক্রমের বকেয়া ক্ষতিপূরণের দাবিতে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮১ বার পঠিত
tala-13194
  • তালা (সাতক্ষীরা) প্রতিনিধি :

কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্পের আওতায় সাতক্ষীরার তালা উপজেলার পাখিমারা বিলে বাস্তবায়িত জোয়ার-ভাটা (টিআরএম) কার্যক্রমের বকেয়া ক্ষতিপূরণের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় আঃ সালাম গণগ্রন্থাগার হল রুমে এ সম্মেলনের আয়োজন করে পাখিমারা টিআরএম বিল কমিটি। লিখিত বক্তব্য পাঠ করেন শ্রীমন্তকাটি গ্রামের গোলদার আশরাফুল হক।

তিনি জানান, ২০১৫ সালের জুলাই থেকে ২০২১ সালের এপ্রিল পর্যন্ত ৬ বছর ধরে ১৫৬২ একর জমিতে টিআরএম কার্যক্রম চালু রাখা হলেও জমির মালিকদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে মাত্র ২ বছরের। অনুমোদিত অর্থসহ বকেয়া প্রায় ৪৮ কোটি টাকা এখনও পরিশোধ হয়নি। এর ফলে স্থানীয় কৃষকরা ফসল উৎপাদন থেকে বঞ্চিত হয়েছেন, কর্মসংস্থান হ্রাস পেয়েছে এবং বহু পরিবার দারিদ্র্য-অভাব ও ঋণের বোঝায় জর্জরিত হয়েছে।

বক্তব্যে আরও বলা হয়, টিআরএম বাস্তবায়নের মাধ্যমে কপোতাক্ষ অববাহিকার প্রায় ১৫ লাখ মানুষ সরাসরি ও ৪০ লাখ মানুষ পরোক্ষভাবে উপকৃত হলেও পাখিমারা বিলের অধিবাসীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাই দ্রুত বকেয়া ক্ষতিপূরণ প্রদান এবং নদীর নাব্যতা রক্ষায় পুনরায় টিআরএম চালুর দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, নেতা জি এম শহিদুল্লাহ, উপজেলা নাগরিক কমিটির সভাপতি ও তালা প্রেসক্লাব সভাপতি এম এ হাকিম, সাধারণ সম্পাদক ফারুক হোনেস, শফিকুল ইসলাম, উত্তরণ কর্মকর্তা দিলীপ সানা, টিআরএম বিল কমিটির আব্দুল আলীম, রাশেদ সানা, ছফেদ আলী সরদার প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর