1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সভা খুলনা-সাতক্ষীরা মহাসড়কে খানাখন্দে বেহাল দশা: জনদুর্ভোগ চরমে কয়রায় বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দােয়া মাহফিল তালায় গৃহবধূকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ, নারীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা মুন্সীগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত নিজের দেওয়া ভোটের একটি অংশ মেনে অন্য অংশ অস্বীকার করা যায় না—- মিয়া গোলাম পরওয়ার পাইকগাছায় পাটের বাম্পার ফলন ও দামে খুশী চাষীরা, সুদিন ধরে রাখতে চাই সুষ্টু ব্যবস্থাপনা আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান : এনডিটিভি খুলনায় ব্যাংকের ডিজিটাল সার্ভিস বাংলা কিউআর সম্পর্কে ক্যাম্পেইন অনুষ্ঠিত খুলনায় ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ২ জনের মৃত্যু

দাফনের ৮৩ দিন পর ছাত্র আন্দোলনে নিহত সজলের মরদেহ উত্তোলন

  • প্রকাশিত : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ৯৮ বার পঠিত
Munsigonj-10865

মুন্সীগঞ্জ প্রতিনিধি ::


ময়নাতদন্তের জন্য দাফনের ৮৩ দিন পর মুন্সিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শ্রমিক সজল মোল্লার মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশে আজ সোমবার দুপুরে মুন্সিগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সামাজিক কবরস্থান থেকে তাঁর মরদেহ উত্তোলন করা হয়। পরে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান। এ সময় মরদেহ উত্তোলনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ উপস্থিত ছিলেন।

গত ৩ অক্টোবর মুন্সিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের একটি আদেশের প্রেক্ষিতে সোমবার সজলের মরদেহ উত্তোলনের জন্য তারিখ নির্ধারণ করা হয়। সজল মোল্লা মুন্সিগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকার আলী আকবরের ছেলে। তিনি রং মিস্ত্রীর কাজ করতেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গত ৪ অগস্ট মুন্সিগঞ্জের সুপার মার্কেট এলাকায় ছাত্রদের সঙ্গে আন্দোলনে গিয়ে সহিংসতায় নিহত হন তিনি। সেদিন রাতেই তাঁকে স্থানীয় সামাজিক কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় গত ২০ সেপ্টেম্বর ৪৫১ জনকে আসামি করে মুন্সিগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই সাইফুল ইসলাম।

 

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর