1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
খুলনায় ব্যাংকের ডিজিটাল সার্ভিস বাংলা কিউআর সম্পর্কে ক্যাম্পেইন অনুষ্ঠিত খুলনায় ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ২ জনের মৃত্যু বাংলাদেশে আস্তানা গড়তে চায় আল-কায়েদা মন্ত্রিসভায় রদবদল: এলজিআরডিতে সালাহউদ্দিন, স্বরাষ্ট্রে এ্যানি জলাবদ্ধতায় ডুমুরিয়ার খর্নিয়ার ডোমরা বিলের বিস্তীর্ণ ফসলের ক্ষেত ও মৎস্য ঘের তালায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত উৎপাদনের চাকা সচল রাখতে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়াতে হবে: বিসিক চেয়ারম্যান  কয়রায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা  ভারতীয় নাগরিকত্বের সত্যতা প্রমাণিত, বহাল তবিয়তে প্রধান শিক্ষক দীপক! মুন্সীগঞ্জে ৩০–৫০ শতাংশ লোডশেডিং, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর নির্দেশনা

খুলনায় ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ২ জনের মৃত্যু

  • প্রকাশিত : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ২১ বার পঠিত

দীপ্ত নিউজ, খুলনা প্রতিনিধি:


গত ২৪ ঘণ্টায় খুলনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ রোগীর মৃত্যু হয়েছে। এদিকে বিভাগে নতুন করে আরও ৭৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর খুলনা বিভাগের পরিচালক মো. মোশাররফ হোসেন স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মৃত ২ জনই খুলনা জেলার বাসিন্দা।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে নতুন করে ভর্তি ৭৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগীর মধ্যে সরকারি হাসপাতালে ৫৩ জন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ২২ জন।

জেলাভিত্তিক নতুন ভর্তি পরিসংখ্যানে দেখা যায়, খুলনা জেলায় সর্বোচ্চ ৪০ জন এবং বাগেরহাটে ২৮ জন নতুন করে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এছাড়া নড়াইলে ৪ জন, মেহেরপুরে ২ জন এবং কুষ্টিয়ায় ১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিকে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত খুলনা বিভাগে ৩ হাজার ১৯১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৭৭৭ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩৬৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।  এখন পর্যন্ত অন্য হাসপাতালে রেফার্ড করা হয়েছে ৩৭ জন রোগীকে।

এদিকে চলতি বছর খুলনা বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১২ জন রোগীর মৃত্যু হয়েছে। যাদের মধ্যে ৯ জন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ও খুলনা জেলায় ২ জনের মৃত্যু হয়। এছাড়া বাগেরহাটে ১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর