দীপ্ত নিউজ, নিজস্ব প্রতিবেদক:
৪৫তম বিসিএস’র লিখিত পরীক্ষা আগামী ২৭ নভেম্বর থেকে শুরু হবে বলে জানিয়েছেন সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা (আবিশ্যক ও পদ-সংশ্লিষ্ট বিষয়) আগামী ১৭ নভেম্বর থেকে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে।
এছাড়া পরীক্ষা হল, আসন ব্যবস্থা এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে এবং টেলিটকের বাংলাদেশের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলেও ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এর আগে চলতি বছরের ১৯ মে শুক্রবার অনুষ্ঠিত হয় ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। এতে ৩ লাখ ৪৬ হাজার পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন। পরীক্ষা দেননি ৭৮ হাজার ৮০৩ জন।
এর পর চলতি বছরের ৬ জুন ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে উত্তীর্ণ হয় ১২ হাজার ৭৮৯ জন। প্রিলিমিনারি পরীক্ষার পর সবচেয়ে কম সময়ে এ ফল প্রকাশ করে পিএসসি।
সর্বশেষ আজ বৃহস্পতিবার ৪৫তম বিসিএস’র লিখিত পরীক্ষা আগামী ২৭ নভেম্বর থেকে শুরু হবে বলে জানিয়েছেন সরকারি কর্ম কমিশন (পিএসসি)।