- উত্তম চক্রবর্তী,যশোর ।।
যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন ঝাঁপা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মফিজুর রহমান মফিজ।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন। মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর মফিজুর রহমান মফিজ অন্যান্য সব প্রার্থীদের চেয়ে মাঠ পর্যায়ে জনপ্রিয়তায় শীর্ষে রয়েছেন।
সরজমিনে ঘুরে দেখা যায়, মণিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়নের প্রতিটি ভোটারের মুখে মুখে আলোচনায় শীর্ষ রয়েছেন মফিজুর রহমান মফিজের নাম।
ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের, সাধারণ অসহায়, খেটে খাওয়া হত-দরিদ্র মানুষের সুখে-দুঃখে নিজস্ব অর্থায়নে পাশে দাঁড়ানোর পাশাপাশি যেকোনো মানুষের সর্বক্ষেত্রে সহযোগিতা করেন তিনি।
মফিজুর রহমান মফিজ ঝাঁপা ইউনিয়নের জনপ্রিয় হওয়ার কারণ তিনি বিএনপি পরিবারের সন্তান। তার পিতা হলেন মরহুম আবুল কাশেম মোড়ল। এই জন্য তার রয়েছে ব্যাপক রাজনৈতিক পরিচিতি। এছাড়াও তিনি একাধিক সামাজিক সেবামূলক কার্যক্রমে জড়িত।
ইউনিয়নবাসীর উদ্দেশ্যে মফিজুর রহমান মফিজ বলেন, আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচন এই নির্বাচনে আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি আমাকে যোগ্য প্রার্থী হিসেবে বিবেচনায় রাখে তাহলে আমার বিশ্বাস আমাদের ইউনিয়নের জনগণ তাদের মূল্যবান ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করবেন।
আমি আপনাদের সন্তান, আপনাদের স্নেহ, ভালোবাসা, দোয়া, মূল্যবান ভোট ও সার্বিক সহযোগিতা দিয়ে আমাকে চেয়ারম্যান পদে নির্বাচিত করবেন। এছাড়াও ঝাঁপা ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত, সন্ত্রাস, মাদক, ইভটিজিং মুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তোলার সুযোগ দেবেন।
এ সময় ইউনিয়নবাসীর উদ্দেশ্যে তিনি আরও বলেন, আপনাদের সুখ-দুঃখ এবং হাসি কান্নায় আমি সব সময় পাশে ছিলাম এবং থাকবো। ইউনিয়নের সর্বস্তরের মানুষ আমাকে ভালোবাসে কাছে টেনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার জন্য অনুরোধ করেছে।
প্রিয় ভোটারদের প্রতি আমার আস্থা, বিশ্বাস ও ভালবাসা রয়েছে। আশা করছি, সাধারণ জনগণ ভোট উৎসবের মাধ্যমে আমাকে বিপুল ভোটে বিজয়ী করবেন।
ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করে মফিজুর রহমান মফিজ বলেন, আমি শাসক নয়, সেবক হয়ে জনগণের মাঝে নিজেকে বিলিয়ে দিতে চাই।