অরবিন্দ পোদ্দার,নলছিটি প্রতিনিধি::
ঝালকাঠির নলছিটিতে স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। ১৬ অক্টোবর সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, ১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক এবং ঝালকাঠি-২ আসনের সাংসদ আলহাজ্ব আমির হোসেন আমু।
তিনি বলেন ৪০ হাজার টন খাদ্য ঘাটতির বাংলাদেশকে খাদ্যে স্বয়ং সম্পুর্ণ করেছে আওয়ামী লীগ। ৩য় শ্রেণির নলছিটি পৌরসভাকে ২য় শ্রেণি করা হয়েছে বর্তমান সরকারের আমলে। আজকে গ্রাম পর্যায়ও মহিলাদের ল্যাপটপ দিয়েছি। বর্তমান শেখ হাসিনা যে উন্নয়ন করেছে তা আমাদের সকলের কাছে তুলে ধরতে হবে।
উপজেলা নির্বার্হী অফিসার মোঃ নজরুল ইসলাম’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সভাপতি সরদার মোহম্মদ শাহ আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মুহিতুল ইসলাম, জেলা আ’লীগের সহ সভাপতি ও নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহম্মদ সিদ্দিকুর রহমান, পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ খান ,নলছিটি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মফিজুল ইসলাম শাহীন প্রমুখ।
এরপর তিনি উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেন।
দুপুর সারে বারোটায় তিনি পানি সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে শহর রক্ষা প্রকল্পের জিও ব্যাগ ফেলানো কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিকেল সারে ৩টায় নাচনমহল ও পোনাবালিয়া ইউনিয়নের উদ্যোগে টেকেরহাট বাজারের অনুষ্ঠিত সূধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।