1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাড়ছে পরিবেশবান্ধব বাঁশের তৈরী পণ্যের ব্যবহার, কয়রার সংগ্রামী নারী মিনতী এখন সফল উদ্যোক্তা! সুন্দরবনের শ্যামনগর এলাকায় দস্যুদের গুলিতে ষাটোর্ধ্ব কাঁকড়া শিকারী আহত! নানা অভিযোগে মুন্সীগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদককে অপসারণের দাবি! কয়রায় জ্বালানি তেলের চলমান পরিস্থিতি মোকাবিলায় করনীয় শীর্ষক মতবিনিময় সভা সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ওসির প্রত্যাহারে আল্টিমেটাম সৈয়দপুরে যমুনা টেলিভিশনের যুগপূর্তি উৎসব পালিত পাইকগাছায় নবগঠিত উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত পাইকগাছায় তাঁতীদল সভাপতির বিরুদ্ধে চিংড়ি ঘের দখলের অভিযোগ পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প.প. কর্মকর্তার কার্যালয়ে রহস্যজনক চুরি ঘুষের ভিডিও ভাইরাল হওয়ায় প্রতিবেদকের বিরুদ্ধে মিথ্যা মামলা

নানা অভিযোগে মুন্সীগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদককে অপসারণের দাবি!

  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৩৪ বার পঠিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি:


মুন্সীগঞ্জ শহর কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনুকে উক্ত পদ থেকে অব্যাহতির দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন মুসল্লী সহ মসজিদ কমিটির সংশ্লিষ্টরা।

রোববার নানবিধ অভিযোগের কথা উল্লেখ করে সংশ্লিষ্টদের পক্ষে স্থানীয় আনেয়ার হোসেন নামের এক ব্যক্তি উক্ত আবেদন পত্রটি জমা দেন।
আবেদনে উল্লেখ করা হয়, দীর্ঘ প্রায় ১৬-১৭ বছর ধরে একই ব্যক্তি সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করে আসায় মসজিদ কমিটির অন্যান্যদের ভেতরে ও সাধারণ মুসল্লীদের মাঝে অসন্তোষ সৃষ্টি হয়েছে।
তাছাড়া প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের ঘনিষ্ঠ হওয়ায় তিনি দীর্ঘদিন ধরে পদটি ধরে রেখেছেন এবং এতে অন্য যোগ্য ও গ্রহণযোগ্য ব্যক্তিরা বঞ্চিত হচ্ছেন। এছাড়া তার বিরুদ্ধে মসজিদ, মাদ্রাসা ও সংশ্লিষ্ট মার্কেটের অর্থ তছরুপ সহ নানা অনিয়মের কথা আবেদনে দাবি করা হয়েছে। এসব অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানানো হয়েছে।
এমনকি সংশ্লিষ্ঠদের পক্ষে আবেদনকারী জেলা প্রশাসকের কাছে নিরপেক্ষ ও সৎ ব্যক্তিকে সাধারণ সম্পাদক হিসেবে নিয়োগ দেওয়ার পাশাপাশি বর্তমান সাধারণ সম্পাদককে অব্যাহতির অনুরোধ জানিয়েছেন।
প্রসঙ্গত, গত ৬ এ এপ্রিল বিভিন্ন পত্র পত্রিকায় এ সংক্রান্ত ভিন্ন ভিন্ন শিরোনামে মসজিদের সাধারণ সম্পাদক পদ থেকে আনুকে অব্যাহতির আবেদন সংক্রান্ত খবর প্রকাশিত হয়।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর