1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ক্রিকেটার নাঈমকে পুলিশের হেনস্থা রামিসা হত্যা : মৃত্যুদণ্ডের বিরুদ্ধে দুই আসামির আপিলের শুনানি গ্রহণ হাইকোর্টে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল মরক্কোর ফেসবুক থেকে আয় করার যত কৌশল বাজেট উপস্থাপনের পর কোনো জিনিসের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী ইংল্যান্ড-নাইজেরিয়ার সুযোগ ছেড়ে যুক্তরাষ্ট্রের জার্সিতে নেমে ইতিহাস কেডিএ’র নতুন চেয়ারম্যান শফিকুল আলম মনা ডুমুরিয়ায় বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে আনুষ্ঠানিক উদ্বোধন তথ্যপ্রযুক্তির উৎকর্ষ সাধনে প্রধানমন্ত্রী নতুন ভাবনা শুরু করেছেন -কেসিসি প্রশাসক মঞ্জু সুন্দরবনে নিষিদ্ধ সময়ে মাছ শিকার ৪ জেলেসহ ২ নৌকা আটক

নিউজিল্যান্ড সিরিজে বিশ্রামে সাকিব লিটন অধিনায়ক লিটন, ফিরলেন সৌম্য-মাহমুদউল্লাহরা

  • প্রকাশিত : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৭ বার পঠিত
sakib-mahmuddullah-41
-ফাইল ছবি

দীপ্ত নিউজ ডেস্ক:


নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘরের মাঠের এই সিরিজে বিশ্রামে থাকবেন সাকিব আল হাসান। নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে ১৫ সদস্যের এই দলকে নেতৃত্ব দেবেন লিটন দাস।

সাকিব ছাড়াও আরও বেশ কয়েকজন ক্রিকেটারকে এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। এই তালিকায় আছেন মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমানের মতো ক্রিকেটাররা।

এছাড়া এশিয়া কাপে বাজে পারফর্ম করার কারণে দল থেকে বাদ পড়েছেন নাঈম শেখ। এই তালিকার বাকি দুই নাম আফিফ হোসেন ধ্রুব ও শামীম হোসেন।

একাধিক নিয়মিত সদস্য বিশ্রামে থাকায় দলে ফিরেছেন বেশ কয়েকজন ক্রিকেটার। এই ফেরার তালিকায় আছেন মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, নুরুল হাসান সোহান, জাকির হাসান, রিশাদ হোসেন ও খালেদ আহমেদ। তাছাড়া চোট কাটিয়ে দলে ফিরেছেন তামিম ইকবাল।

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে আজ রাত ১০টা ২০ মিনিটে ঢাকায় আসছে নিউজিল্যান্ড দলের একাংশ। ইংল্যান্ড সফরে থাকা দলটির বাকি সদস্যরা আসবেন রোববার বিকেল ৫টায়। আগামী ২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে ম্যাচগুলো। বিশ্বকাপের পর টেস্ট সিরিজ খেলতে আবার আসবে কিউইরা।

নিউজিল্যান্ডের বিপক্ষে ১ম ও ২য় ওয়ানডের জন্য বাংলাদেশের স্কোয়াড-

লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, রিশাদ হোসেন ও সৈয়দ খালেদ আহমেদ।

 

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর