1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়, সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড পাইকগাছায় ইয়াবাসহ মা ও ছেলে আট লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই প্রবাসীর মরদেহ সাতক্ষীরায়, শোক ডুমুরিয়ায় ঘেরে বাগদা চিংড়ির মড়ক, মৎস্য বিভাগের জরুরী পরামর্শ কয়রায় জোরপুর্বক জমি দখল ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন সাতক্ষীরার বকচরায় মৎস্য ঘেরের মাছ লুট,  বিষ প্রয়োগ ৩ লক্ষ টাকার ক্ষতি সাধন  মিরকাদিমে ফুটপাত ও ড্রেন দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান কয়রায় জোরপুর্বক জমি দখলের প্রতিবাদে সম্মেলন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মজিবুর সভাপতি, হুমায়ুন সম্পাদক নির্বাচিত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের দায়িত্ব গ্রহণ, আগামীতে ঐক্যবদ্ধ থাকার ডাক

নির্বাচন উপলক্ষে খুলনাসহ ৫ সিটিতে ছুটির দিনেও অফিস খোলা রাখার নির্দেশ ইসির

  • প্রকাশিত : বুধবার, ৩ মে, ২০২৩
  • ১১১ বার পঠিত

দীপ্ত নিউজ,নিজস্ব প্রতিবেদক:


গাজীপুর, খুলনা, বরিশাল এবং রাজশাহী ও সিলেটসহ পাঁচ সিটি করপোরেশনের আসন্ন নির্বাচন উপলক্ষে সাপ্তাহিক এবং সরকারি ছুটির দিনেও অফিস খোলা রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এ বিষয়ে ইসির নির্বাচন ব্যবস্থাপনার শাখার উপসচিব মো. আতিয়ার রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, ইতিমধ্যে রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশনাটি বাস্তবায়ন করার জন্য চিঠি দেওয়া হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, ৫ সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচনের সময়সূচি জারির পর হতে মনোনয়নপত্র দাখিলের কার্যক্রম শুরু হয়েছে (গাজীপুর সিটিতে ইতোমধ্যে মনোনয়নপত্র বাছাই শেষ)। মনোনয়নপত্র বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল কর্তৃপক্ষের (বিভাগীয় কমিশনার, গাজীপুর/খুলনা/বরিশাল/রাজশাহী/সিলেট ও আপিল কর্তৃপক্ষ) কাছে আপিল দায়ের ও আপিলকারী কর্তৃপক্ষ কর্তৃক আপিলসমূহ নিষ্পত্তি করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত শেষ তারিখ অতিবাহিত হওয়ার অব্যবহিত পরবর্তী দিনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করতে হবে।

চিঠিতে আরো বলা হয়, যথাসময়ে সমুদয় কার্যাদি সম্পন্ন করার লক্ষ্যে সাপ্তাহিক বা সরকারি ছুটি ব্যতীত অন্যান্য দিনে অফিস সময়ের পরও দায়িত্ব পালন করতে হবে। প্রয়োজনে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও বিকেল ৪টার পর অফিসে উপস্থিত থেকে দায়িত্ব পালন করতে হবে। একইসঙ্গে জরুরি প্রয়োজনে অন্যান্য সরকারি, স্বায়ত্তশাসিত অফিস/ প্রতিষ্ঠান এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ছুটির দিন ও অফিস সময়ের পর খোলা রেখে উল্লিখিত কাজে সহায়তা দেওয়ার জন্যও অনুরোধ জানাতে হবে।

আগামী ২৫ মে গাজীপুর সিটি কর্পোরেশন, ১২ জুন খুলনা সিটি কর্পোরেশন ও বরিশাল সিটি কর্পোরেশন এবং ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ লক্ষ্যে নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন না হওয়া পর্যন্ত বিশেষ করে ভোটগ্রহণের দিন পর্যন্ত সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনসহ প্রতিদিন নুন্যতম সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস খোলা রাখতে হবে বলে এতে উল্লেখ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর