1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খুবির পাইকগাছা কৃষি ক্যাম্পাস পিসি রায়ের নামে নামকরণের দাবিতে স্মারকলিপি সারাদেশে সর্বোচ্চ সতর্কতা জারি পুলিশের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী এসআই নিয়োগ পরীক্ষা, জাল প্রবেশপত্র-ভুয়া পরীক্ষার্থীসহ দালালচক্রের ৪ সদস্য গ্রেপ্তার তালা সার্জিক্যালে ভুল চিকিৎসায় প্রসূতির অবস্থা সংকটাপন্ন সাতক্ষীরার কালিগঞ্জে নিখোঁজ পিয়ার আলীর মরদেহ মিললো ইছামতি নদীতে কয়রায় ৫০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ কোটি টাকার জালিয়াতি ও বেপরোয়া দুর্নীতি!​ সাতক্ষীরার এল্লারচরের বিতর্কিত কর্মকর্তা শফিকুলের বদলি ঠেকাতে মরিয়া সৈয়দপুর শহরে মুদি দোকানে চালের টিন কেটে দূর্ধর্ষ চুরি শার্শায় বৃক্ষররোপন কর্মসূচি, খালের দুপাড়ে ফলজ ও বনোজ বৃক্ষ রোপন

সাতক্ষীরার কালিগঞ্জে নিখোঁজ পিয়ার আলীর মরদেহ মিললো ইছামতি নদীতে

  • প্রকাশিত : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ২৯ বার পঠিত
satkhira-17161
  • আক্তারুল ইসলাম::

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী বসন্তপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া অপ্রকৃতস্থ হৃদরোগী বৃদ্ধ পিয়ার আলী গাজীর (৮৪) মরদেহ অবশেষে উদ্ধার হয়েছে।

পরিবার, গ্রামবাসীর উদ্বেগ উৎকণ্ঠার ৩৬ ঘন্টা পর শুক্রবার (৩১ জুলাই) রাত আনুমানিক ১১ টার দিকে সীমান্তবর্তী ইছামতি নদীর খারহাট এলাকায় এক জেলে মরদেহ ভাসতে দেখে তার ছেলেকে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়। নিহত পিয়ার আলী গাজী উপজেলার বসন্তপুর গ্রামের মৃত ছফেদ আলী গাজীর পুত্র।

নিহতের পুত্র আব্দুস সবুর এ প্রতিনিধিকে জানান আমার আব্বা স্ট্রোকের রোগী ও অপ্রকৃতস্থ হওয়ায় পরিবারের চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা আনুমানিক ২ টার দিকে মাছ ধরার উদ্দেশ্যে জাল নিয়ে কালিন্দী নদীতে যান। নির্ধারিত সময় পার হলেও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে নদীর বিভিন্ন স্থানে খোঁজাখুজি শুরু করি। পরে আমাদের সঙ্গে গ্রামবাসী ও যোগ দিয়ে বিকেল থেকে গভীর রাত পর্যন্ত নদীতে তল্লাশি চালিয়ে বাবার কোন সন্ধান মেলেনি। শুক্রবার ভোর হতে ফায়ার সার্ভিস, থানা পুলিশ, বিজিবি ক্যাম্পের সদস্যরা ছাড়াও খুলনার একটি বিশেষ ডুবুরী দল সহ শত শত গ্রামবাসী দিনভর তল্লাশি ও উদ্ধার অভিযানে অংশ নিয়ে কোন খোঁজ না মেলায় হতাশ হয়ে সন্ধ্যায় বাড়ি ফিরে যান।


satkhira-17162


অবশেষে শুক্রবার রাত আনুমানিক ১১ টার দিকে সীমান্তবর্তী ইছামতি নদীর ভাড়া শিমলা ইউনিয়নের খারহাট এলাকায় মাছ ধরার সময় এক জেলে মরদহটি দেখতে পায়। বিষয়টি তিনি সাথে সাথে আমাকে জানালে আমি স্থানীয়দের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে বাবার মরদেহ শনাক্ত ও উদ্ধার করি। দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয়জনকে ফিরে পেলেও তা ছিল নিথর দেহ। তার মৃত্যুর খবরে বসন্তপুর গ্রামে শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে এলাকায় এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।

কালিগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ শহিদুল ইসলাম হাওলাদার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর