শার্শা (যশোর) সংবাদদাতা::
যশোরের শার্শায় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রনালয়ের অধিনে অতিদরিদ্রদের জন্য কর্মসূচির আওতায় ২০২৫- ২৬ অর্থ বছরে তিন হাজার উনচলিশটি ফলজ ও বোনজ বৃক্ষ রোপন করা হয়েছে। সমপ্রতি লক্ষণপুর ইউনিয়নের আন্দলপোতা বহিলাপোতা
গ্রামের প্রায় ৫ কিলোমিটার খাল খনন করা হয়।
বৃক্ষররোপন কর্মসূচির অংশ হিসেবে খালের দুপাড়ে ফলজ ও বনোজ বৃক্ষ রোপন করা হয়।
আম, জাম, হরিতকি, বহেরা, নিম্ন যোগ্য অল্প কিছিদিনের মধ্যেই গাছগুলির সতেজতা ফিরে এসেছে।
গত বৃহস্পতিবার জেলা ত্রাণ কর্মকর্তা শেখ আব্দুল কাদের খাল খনন কাজ ও বৃক্ষরোপন সরেজমিনে
পরিদর্শন করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইয়ারুল হক, উপ সহকারী প্রকৌশলী অনিক বিশ্বাসসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ।