1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচিতে নিম্নমানের খাদ্য সরবরাহ, স্বাস্থ্য ঝুঁকিতে প্রায় ১৭ হাজার শিশু শিক্ষার্থী! পাইকগাছায় গলায় রশি দিয়ে স্কুল শিক্ষকের আত্নহত্যা ! এসএসসি ও সমমান পরীক্ষা শুরু কাল সৈয়দপুরে পরীক্ষার্থী তিন হাজার ৮৭৬ জন সাতক্ষীরার শ্যামনগর উপকূলে সুপেয় পানির সংকট, দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে পাইকগাছায় শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা কয়রায় হামের টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা সাতক্ষীরার স্থায়ী-অস্থায়ী ২ হাজার ৪১৭টি কেন্দ্রে সোমবার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান ক্যাম্পেইন কয়রার বেদকাশী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন সৈয়দপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ইরান ‘একটু বেশি চালাকি’ করেছে : ট্রাম্প

নীলফামারীতে গাঁজা সেবনে ডেকে নিয়ে যুবককে হত্যা, গ্রেফতার ৪

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ১০৯ বার পঠিত
kisorgang-avijan-03.10.23.

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিঃঃ


নীলফামারীতে মিথ্যা অপবাদে বন্ধুর বিয়ে ভাঙা ও বোনের নামে অপবাদ দেওয়ার ঘটনার জেরে মোর্শেদ ইসলাম (৩৩) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। গাঁজা সেবনের জন্য নির্জন স্থানে নিয়ে ওই যুবককে হত্যা করা হয়। পরে ঘটনাটি আড়াল করতে সেখান থেকে আরও দুরে লাশ পুতে রাখা হয় বালুব নিচে।

গত ২৪ আগস্ট জেলার কিশোরগঞ্জ উপজেলার উত্তর দুরাকুঠি বাসোপাড়া গ্রামের এঘটনায় পুৃলিশ লাশ উদ্ধার করে হত্যা রহস্য উদঘাটন করে হত্যার ঘটনায় জড়িত থাকায় চার যুবককে গ্রেফতার করেছে। গত ২ অক্টোবর দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. গোলাম সবুর।

গ্রেফতারকৃতরা হলেন, কিশোরগঞ্জ উপজেলার উত্তর দুরাকুটি মাস্টারপাড়া গ্রামের মামুনুর রশিদের ছেলে বাদশা আলমগীর (৩১), বাসোপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে ইব্রাহিম ইসলাম (১৯), নুরুজ্জামান পেলকু মেম্বারের ছেলে সেলিম মিয়া (২৭) ও ময়নাকুড়ি গ্রামের মামুদ আলীর ছেলে আনারুল ইসলাম (৩০)। তারা সকলে নিহত মোর্শেদুলের বন্ধু এবং মাদকসেবি।

পুলিশ সুপার মো. গোলাম সবুর জানান, নিহত মোর্শেদুল ও গ্রেফতারকৃত আসামীরা গাজাসেবী ছিল। তারা একসঙ্গে গাঁজা সেবন করতেন। একাধিক জনের টাকা লেনদেনের বিরোধ ও ইব্রাহিমের বোনের পালিয়ে বিয়ে করার অপবাদ দেওয়া এবং মিথ্যা তথ্যে বন্ধু সেলিমের বিয়ে ভেঙ্গে দেওয়ার অভিযোগ ছিল মোর্শেদুলের বিরুদ্ধে। এরই জেরে তারা মোর্শেদুলকে শায়েস্তার পরিকল্পনা করেন। উক্ত পরিকল্পনায় গত ২৪ আগস্ট রাতে গাঁজা সেবনের জন্য মোর্শেদুলকে ডেকে নেন ইব্রাহীম। সেখানে অন্যরা উপস্থিত হন। এরপর তারা এলোপাতারি মারপিট ও ধারালো অস্ত্রের আঘাতে মের্শেদুলকে হত্যা করে। এরই মধ্যে মোর্শেদুলের লিঙ্গ কর্তন করে বালুর নিচে পুতে রাখেন ইব্রাহিম। এরপর তারা মৃতদেহটি বালুর নিচে পুতে রাখেন।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরও জানান, ঘটনার তিনদিন পর এলাকার কারাবালা নামক স্থান থেকে অজ্ঞাত পরিচয়ে এক ব্যাক্তির লাশ উদ্ধার করে পুলিশ। পরে পুলিশ এবং পরিবারের পর্যবেক্ষণে লাশটি মোর্শেদুলের বলে শনাক্ত হয়। এঘটনায় হত্যাকান্ডের রহস্য উদঘাটনসহ জড়িতদের গ্রেফতারে অভিযান চালায় পুলিশ। এরই ধারাবাহিকতায় গত ২৩ ও সেপ্টেম্বর বাদশা আলমগীর ও ইব্রাহিম এবং ২৭ সেপ্টেম্বর সেলিম ও আনারুলকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে ইব্রাহিম, সেলিম ও আনারুল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আমিরুল ইসলাম, মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ সারোআর আলম, কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায়, নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ তানভীরুল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর