1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ নেট-পাটা ও চায়না-দুয়ারী জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান: দেশীয় মাছ রক্ষায় নতুন আশা কয়রায় জরুরী পরিস্থিতিতে লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধে এ্যাডভোকেসী সভা পাইকগাছার সাংবাদিক ফসিয়ারের ভাসকুলার অপারেশন সম্পন্ন, সুস্ত্যতা ও সহযোগীতা কামনা প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা কিসমত খন্দকার আর নেই চুকনগরে ভোক্তা অধিকারের ঝটিকা অভিযান: ভিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা অতিরিক্ত পররাষ্ট্রসচিব ফেরদৌসি শাহরিয়ার’র মৃত্যু সুন্দরবন খুলনা রেঞ্জে বিশ্ব বাঘ দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা  ভারতে পালানোর পথে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তিন সহযোগীসহ গ্রেপ্তার

সৈয়দপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  • প্রকাশিত : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৫৯ বার পঠিত
16359
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:


নীলফামারীর সৈয়দপুর জাতীয় শিক্ষা  সপ্তাহ – ২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বিকেলে সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন নীলফামারী -৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল মুনতাকিম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা। উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম প্রামানিক।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান জুয়েল, লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম রেজা, সোনাখুলী মুন্সিপাড়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আহম্মদ আলী সরকার, আসমতিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. আনোয়ারুল ইসলাম শাহ্, আল-ফারুক একাডেমির প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.খালেকুজ্জামান, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক কাজী মো. মোস্তাকুল আমীন, রাজ্জাকিয়া গফুরিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. রফিকুল ইসলাম, পশ্চিম বেলপুকুর মাঝাপাড়া বালিকা দাখিল মাদ্রসার সুপার মো. গোলাম রব্বানীসহ অন্যান্যরা।
শেষে জাতীয় শিক্ষা সপ্তাহে ৮৬টি ক্যাটাগরিতে কৃতিত্ব অর্জনকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। এতে সর্বোচ্চ পুরস্কার পেয়েছে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ।
প্রধান অতিথি সংসদ সদস্য মো. মুনতাকিম কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী, শিক্ষক ও প্রতিষ্ঠানকে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে উপজেলা বিভিন্ন মাদ্রাসা, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সুপার, সহকারী শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর