1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ইরান ‘একটু বেশি চালাকি’ করেছে : ট্রাম্প হরমুজে ভারতীয় ট্যাংকারে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে দিল্লির তলব ট্রাম্প একটু বেশিই কথা বলেন : ইরান অকটেনের দাম বেড়ে ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ সাতক্ষীরার কালীগঞ্জে আদালতকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে জমি দখলের চেষ্টা , থানায় অভিযোগ খুলনায় পারিবারিক কলহে মাথায় রাইফেল ঠেকিয়ে কনস্টেবলের আত্মহত্যা! ডুমুরিয়ায় অধিকাংশ সবজির কেজি ৭০ টাকার ওপরে, কমছে মুরগির দাম মশ্বিমনগরের অসহায় নারীদের নিয়ে অ্যাড. এমএ গফুরের ভিন্নধর্মী আয়োজন সৈয়দপুরে সাড়ে ৪ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার, ৭ জনকে অর্থদন্ড সাতক্ষীরার কালীগঞ্জে এলজিইডি অফিসে বসেই ঘুষ নিচ্ছেন হিসাব রক্ষক মুস্তাফিজ

নীলফামারী- ৪: ছয় প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

  • প্রকাশিত : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৪ বার পঠিত
nilfamari-15695
  • সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :

সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী -৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে নয়জন সদস্য সদস্য প্রার্থীর মধ্যে ছয় জনেরই জামানত বাজেয়াপ্ত হয়েছে।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সংসদ নির্বাচনের নিয়মানুযায়ী কোন প্রার্থী ভোটারদের প্রদত্ত ভোটের এক অষ্টমাংশ (১২.৫ শতাংশ) ভোট না পেলে ওই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে।
নীলফামারী – ৪ আসনে সর্বমোট ভোটার সংখ্যা চার লাখ ৫১ হাজার ৮১৫জন। এদের মধ্যে ভোট প্রদান করেছেন দুই লাখ ৯৭ হাজার ২৫৪। ভোট বাতিল হয়েছে ৭ হাজার ৫৭।

এতে দেখা যায় নীলফামারী – ৪ আসনের নয়জন প্রার্থী মধ্যে ছয় জনেরই জামানত বাজেয়াপ্ত হয়েছে। যাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে তারা হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. শহিদুল ইসলাম হাতপাকা প্রতীকে আট হাজার ৩৩৫ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. রিয়াদ আরফান সরকার রানা ফুটবল প্রতীকে ৩ হাজার ৮২৬ ভোট, জোবায়দুর রহমান হীরা ঘোড়া প্রতীকে এক হাজার ৮ ভোট, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মাকর্সবাদী) মো. মাইদুল ইসলাম কাঁচি প্রতীকে ৬৩০ ভোট, স্বতন্ত্র প্রার্থী এস এম মামুনুর রশিদ মোটরসাইকেল প্রতীকে ৪৩৬ ভোট এবং বাংলাদেশ জাতীয় পাটির মির্জা মো. শওকত আকবর রওশন কাঁঠাল প্রতীকে ৯৭ ভোট পেয়েছেন। তবে এদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী এস এম মামুনুর রশিদ এবং বাংলাদেশ জাতীয় পাটির মির্জা মো. শওকত আকবর রওশন নির্বাচন ভোট গ্রহনের এক সপ্তাহ আগে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো. আব্দুল গফুর সরকারকে ধানের শীষ প্রতীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান।

উল্লেখ্য, এবারে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে নয়জন প্রার্থী ভোটের লড়াইয়ে অবতীর্ণ হয়েছিলেন। নির্বাচনে সংসদ সদস্য পদে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকে হাফেজ মো. আব্দুল মুনতাকিম এক লাখ ২৬ হাজার ২২২ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী অধ্যক্ষ মো. আবদুল গফুর সরকার। তিনি ধানের শীষ প্রতীকে ৮২ হাজার ৮৬ ভোট পেয়েছেন।

এছাড়াও জাতীয় পার্টি (এ) মনোনীত প্রার্থী আলহাজ্ব মো. সিদ্দিকুল আলম সিদ্দিক লাঙ্গল প্রতীকে ৬৭ হাজার ৫৫৭ ভোট পেয়েছেন ।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর