1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:

পরিবেশের মান উন্নয়নে বেশি করে গাছ লাগাতে হবে : পরিবেশ ও বন মন্ত্রী

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ১২৫ বার পঠিত

ঢাকা, ১৩ জুলাই, ২০২৩ (বাসস) :

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, দেশের পরিবেশ ও প্রতিবেশের সুরক্ষা এবং জনগণের আর্থসামাজিক উন্নয়নে আরো বেশি করে গাছ লাগাতে হবে।

আজ বৃহস্পতিবার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বন বিভাগের আয়োজনে সিলেটে বৃক্ষরোপণ অভিযান ও বিভাগীয় বৃক্ষমেলা -২০২৩ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী একথা বলেন।

পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পাহাড় ও টিলা কাটা বন্ধ করতে হবে উল্লেখ করে তিনি বলেন, দেশের মোট বনায়নের পরিমাণ বৃদ্ধি করতে ছাদকৃষি ও সামাজিক বনায়নের মাধ্যমে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় ২০২২-২৩ অর্থবছরে ৭ কোটি ৫০ লাখ বৃক্ষরোপণ করেছে।

সিলেট জেলার জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার জাকারিয়া, অতিরিক্ত ডিআইজি এম এ জলিল, অতিরিক্ত পুলিশ কমিশনার মু. মাসুদ রানা এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন প্রমুখ।

আলোচনা সভা শেষে বনমন্ত্রী বিভাগীয় পর্যায়ের উপকার ভোগীদের মাঝে চেক ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন এবং মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর